বিনোদন

শনিবার দুপুরে অপূর্ব-সাবিলা জুটির ‘পান্তা ভাতে ঘি’

ঈদের চতুর্থ দিন (শনিবার) দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় টেলিছবি 'পান্তা ভাতে ঘি'

বাংলাদেশি সিনেমার পোস্টার, অপূর্ব ও সাবিলা জুটি, নাটকীয় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনটি সিনেমার পোস্টার, যেখানে অপূর্ব ও সাবিলা জুটি বিভিন্ন চরিত্রে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এবার ঈদে অপূর্ব ও সাবিলা নূর জুটির বেশকিছু নাটক/টেলিছবি দেখবেন দর্শক। এরমধ্যে চ্যানেল আইয়ে প্রচারের অপেক্ষায় থাকা এ জুটির সবচেয়ে মজার কাজ হতে যাচ্ছে ‘পান্তা ভাতে ঘি’!

অন্তত এমনটাই দাবি সংশ্লিষ্টদের। টেলিছবিটির নামের মধ্যেই রয়েছে মজার ইঙ্গিত, যদিও এর বেশি কিছু আগাম বলতে নারাজ এর নাট্যকার রাজীব আহমেদ ও নির্মাতা বি ইউ শুভ।

রাজীব আহমেদ বলেন, যেহেতু ঈদ উৎসবের প্রজেক্ট, তাই শুধুমাত্র বিনোদনের উদ্দেশে টেলিছবিটি লেখা। তবে হাসতে হাসতে দর্শকদের জন্য ছোট্ট একটা মেসেজও ছেড়ে গেছি আমরা। আমার ধারণা এটি ঈদের অন্যতম সফল কাজে পরিণত হবে।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদের চতুর্থ দিন (শনিবার) দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় টেলিছবিটি দেখতে পারবেন দর্শক।

চ্যানেল আইয়ে প্রচারের পর টেলিছবিটি দর্শক দেখতে পারবেন সিএমভি’র ইউটিউব চ্যানেলেও।

বিষয়:অপূর্ব চ্যানেল আই রাজীব আহমেদ শুভ সাবিলা সিএমভি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…