চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে: সিইসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
সিইসি-নির্বাচনী পরিবেশ-শোডাউন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতোমধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

শনিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে ইসির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, আমি মনে করি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে। কারণ সব প্রার্থীরা তাদের প্রচারণা চালাতে পারছে।

‘প্রার্থীদের যেখানে যেখানে প্রচারণা চালানো দরকার তারা সেটা করতে পারছেন। প্রচারণা চালাতে কোন বাধা নেই। স্থানীয়ভাবে কোন ফৌজদারি অপরাধ ঘটলে তারা মামলা করবে বা আমাদের কাছে পাঠালে সেটা তদন্ত করব।’

নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রসঙ্গে সিইসি নূরুল হুদা বলেন: সেনাবাহিনী সিআরপিসি অনুযায়ী পরিস্থিতি বিবেচনায় ম্যাজিস্ট্রেটের সহায়তায় যে কাউকে আটক করতে পারবে। তবে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়নি।

সারাদেশে আচরণবিধি লঙ্ঘনের সঠিক কোন তথ্য আছে কিনা জানতে চাইলে সিইসি বলেন: আচরণবিধি ভঙ্গের ব্যাপারে অভিযোগ আছে, এ ব্যাপারে সারাদেশে ১২২টি ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি আছে, তারা তাদের এলাকাতে এই ইনকোয়ারি কাজগুলো করবে আর আমাদের জানাবে। আর কিছু অভিযোগ রিটার্নিং অফিসারের কাছে যাবে কারণ আমাদের নির্বাচনে অধিকাংশ দায়-দায়িত্ব রিটার্নিং অফিসারের কাছে অর্পিত।

‘যদি ওই এলাকাগুলোতে আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকে তাহলে রিটার্নিং অফিসার দায়িত্ব নেবে। এছাড়াও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর মোবাইল কোর্ট এগুলো দেখবে।’

ড. কামাল হোসেনের ওপর হামলা দুঃখজনক উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন: এটা দুঃখজনক, তিনি একজন সিনিয়র সিটিজেন, প্রখ্যাত ব্যক্তি। তার ওপর হামলা কখনও প্রত্যাশিত নয়। এটা ফৌজদারি অপরাধ হয়েছে। তারা আমাদের কাছে এ নিয়ে আবেদন করেছে। বিষয়টি নির্বাচনী তদন্ত কমিটির কাছে পাঠানো হবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচনকে কেন্দ্র করে যে গ্রেপ্তার ও হয়রানি হচ্ছে এ বিষয়ে জানতে সিইসি বলেন: যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নেই তাদেরকে যেন অহেতুক হয়রানি না করা হয় সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। কাল-পরশুই আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে চিঠি দেব। আগেও বলেছি নিষ্প্রয়োজনে কাউকে যেন গ্রেপ্তার না করা হয়। যারা নেতা রয়েছেন, তাদের যদি কোনো ফৌজদারি অপরাধ না থাকে তবে যেন অহেতুক হয়রানি না করে।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, ইসি জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনলেভেল প্লেয়িং ফিল্ডসিইসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচন পরিচালনায় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি গঠন

পরবর্তী

সবাই আমাকে মানসি চিল্লারের হারিয়ে যাওয়া বোন বলতো: ঐশী

পরবর্তী

সবাই আমাকে মানসি চিল্লারের হারিয়ে যাওয়া বোন বলতো: ঐশী

বুদ্ধিজীবী কবরস্থানে আমজাদ হোসেনকে দাফনের সিদ্ধান্ত

সর্বশেষ

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যে ভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬

আলভারেজকে বার্সায় বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’, কঠোর বার্তা অ্যাটলেটিকোর

আগস্ট ২৬, ২০২৬

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬

গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT