চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেভান্ডোভস্কির সাথে মিটিং ‘অস্বীকার’ বার্সার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ১৯, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
লেভান্ডোভস্কি মঞ্চে দাঁড়িয়ে জাতীয় সংগীতের সময় হাত রেখে সম্মান জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্লিং হালান্ডকে ন্যু ক্যাম্পে টানা যায়নি। আকাশচুম্বী দাম চাওয়ায় এমবাপে ইস্যুতেও আত্মসমর্পণ করেছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। রইল বাকি রবার্ট লেভান্ডোভস্কি। বায়ার্ন মিউনিখ তারকাকে দলে টানতে তার এজেন্টের সাথে কয়েকদফা আলোচনা করেছে বার্সা, এমন আলোচনা গণমাধ্যম জুড়ে। লেভা ইস্যুতে সাবধানী বার্সা অবশ্য অস্বীকার করেছে সব খবর।

২০২৩ সালের জুন পর্যন্ত বায়ার্নের সাথে চুক্তি থাকলেও জার্মান ক্লাবটির উপর কিছুটা বিরক্ত পোলিশ ফরোয়ার্ড। অন্যদিকে বার্সায় খেলার ইঙ্গিত দিয়েছেন বিভিন্ন সময়ে। বায়ার্নের সাথে নতুন করে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী নন বলেও জানিয়ে দিয়েছেন। ক্লাবকে বিকল্প ভাবার আহ্বান জানিয়েছেন ৩৩ বর্ষী ফরোয়ার্ড।

‘নতুন করে চুক্তিতে সই করব না। আমাদের উভয়কেই সেরা সমাধান খুঁজে বের করতে হবে। ক্লাবকে জানিয়েছি যদি ভালো প্রস্তাব আসে, তারা যেন সেটি নিয়ে ভাবে। ক্লাবের জন্য এটিই সবচেয়ে ভালো হবে।’

এরপর বার্সায় যোগ দিচ্ছেন লেভা, এরকম খবরে গরম ছিল স্প্যানিশ মিডিয়া। স্প্যানিশ সংবাদকর্মী জিজান্তেস জানান, ‘লেভার এজেন্ট পিনি জাহাভি বুধবার ঘুরে গেছে বার্সা থেকে। তবে সব গোপন রাখতে সাবধানতা অবলম্বন করছে ক্লাবটি।’

অন্যদিকে ১০ বছর চেলসিকে সার্ভিস দেয়া ডিফেন্ডার আসপিলিকুয়েতা চলতি মৌসুমেই বার্সায় যোগ দেবেন বলে ইঙ্গিত মিলেছে ব্লুজদের কোচ টমাস টুখেলের কথায়।

‘আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে, কারণ সত্যিকার অর্থে মনে হয়েছে সে-ই দল ছাড়ার কথা ভাবছে। মালিকানায় পরিবর্তন হয়ত চিন্তা বাড়িয়ে দিয়েছে তার। সে ক্লাবকে ভালোবাসে, চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। আমরা এখনও তার সাথে আলোচনা করছি। কিছু সময় আমরা স্বার্থপর। অন্য ক্লাবের সমস্যা সমাধান করার জন্য আমরা বসে নেই। তাকে বুঝতে পারছি। আসপিলিকুয়েতাকে হারানোর চিন্তা আদর্শ নয়।’

ট্যাগ: চেলসিটুখেলবায়ার্ন মিউনিখবার্সেলোনালিড স্পোর্টসলেভান্ডোভস্কিহালান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন আতঙ্কের নাম ‘মাঙ্কিপক্স’

পরবর্তী

একটি ছাতার দাম দেড় লাখ টাকার বেশি!

পরবর্তী
দুটি রঙিন ছাতা, একটিতে লাল ও অন্যটিতে প্যাটার্ন, উভয়ই খোলা অবস্থায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ছাতার দাম দেড় লাখ টাকার বেশি!

আলিয়া হলিউডে যাত্রা শুরু, সুন্দরী অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউডে যাত্রা শুরু আলিয়ার

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT