বাংলাদেশ

লেবাননে জরুরি খাদ্য ও মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী তৈরি পোশাক শিল্পের বাজার সংরক্ষণে নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী তৈরি পোশাক শিল্পের বাজার সংরক্ষণ ও নতুন বাজার অনুসন্ধানে নির্দেশনা দিচ্ছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপুর্ণ পদক্ষেপ।. Channel i News – চ্যানেল আই নিউজ

লেবাননে জরুরি খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা সামগ্রী এবং মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বাসস জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রয়োজনে জরুরি ভিত্তিতে লেবাননকে যেকোন সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ছারবেল ওহেবিকে ফোন করে সেদেশে বিস্ফোরণে নিহতদের বিষয়ে সহানুভূতি প্রকাশ করার সময় এসব বিষয় অবহিত করেন।

সে সময় ড. মোমেন বিস্ফোরণে আহত বাংলাদেশিদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার জন্য লেবানন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লেবাননে গতকাল এক বিস্ফোরণে ৪ জন বাংলাদেশি নিহত হন। এতে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১শ’ জন বাংলাদেশি আহত হন। এ ঘটনায় সেদেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘‘বিজয়’’ এর ক্ষতি হয়।

সূত্র: বাসস

বিষয়:ড. এ. কে. আব্দুল মোমেন লেবানন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…