বিনোদন

লেডি গাগাকে কেন ‘আনফলো’ করলেন কুপারের প্রেমিকা?

গোপনে প্রেম করছেন কুপার-লেডি গাগা। এমন আলোচনার প্রভাব পড়েছে ব্র্যাডলি কুপারের প্রেমিকা ইরিনা শেইখের ওপর?

লেডি গাগাকে কেন ‘আনফলো’ করলেন কুপারের প্রেমিকা?

অস্কারে লেডি গাগা আর ব্র্যাডলি কুপারের ‘শ্যালো’ গানের পারফর্মেন্স নিয়ে চারিদিকে চলছে হইচই। দুজনের রোমান্টিক রসায়ন দেখে সবাই মনে করছেন গোপনে প্রেম করছেন তারা। এই আলোচনার প্রভাব পড়েছে ব্র্যাডলি কুপারের প্রেমিকা ইরিনা শেইখের ওপরেও।

লেডি গাগাকে তিনি সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিয়েছেন।

সংবাদ মারফত জানা গেছে, লেডি গাগা আর ব্র্যাডলি কুপারের প্রেমের গুঞ্জনে ইরিনা খুবই বিরক্ত। তাদের পারফর্মেন্স এর দিন দর্শকের সারিতে ইরিনাও ছিলেন। গানটি শেষ হওয়ার পর তিনি হাত তালি দিয়েছেন এবং অস্কার জেতায় অভিনন্দনও জানিয়েছেন এই জুটিকে। তখনও ইরিনা বুঝতে পারেননি যে গানের পারফর্মেন্স নিয়ে লেডি গাগার সঙ্গে জুড়ে দেয়া হবে তার প্রেমিকের নাম।

তবে ইরিনার কাছের সূত্র জানিয়েছে যে, লেডি গাগাকে আনফলো করে দেয়ার মানে এই নয় যে ইরিনা তাকে পছন্দ করেন না অথবা হিংসা করছেন। ব্র্যাডলি কুপার আর গাগাকে নিয়ে নানা ধরণের আলোচনা এড়ানোর জন্যই নাকি লেডি গাগাকে আনফলো করেছেন তিনি। -ডেইলি মেইল

বিষয়:অস্কার ব্র্যাডলি কুপার লেডি গাগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…