কক্সবাজার

লুট হওয়া ১৪টি মোবাইলসহ একজন আটক

আটক ব্যক্তির কাছ থেকে মোবাইলসহ সন্দেহভাজনদের আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের সঙ্গে আটক সন্দেহভাজনদের ছবি, মোবাইলসহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

লুট হওয়া ১৪টি মোবাইলসহ ১ জনকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম তৈয়ব হাসান।

সে কক্সবাজার পৌর এলাকার পাহাড়তলীর সাতঘরিয়া পাড়ার রমিজ আহমদের ছেলে।

পুলিশ জানায়, কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম মঙ্গলবার ভোর রাতে একটি অভিযান পরিচালনা করে।

এসময় কক্সবাজার পৌর এলাকার পাহাড়তলি এলাকা হতে কক্সবাজার সদরের সাতঘরিয়া পাড়ার রমিজ আহমদের ছেলে তৈয়ব হাসান(১৯) এর হেফাজত থেকে Vivo ব্রান্ডের ১৪ টি নতুন মোবাইল জব্দ করে।

উক্ত মোবাইলগুলি গত ১৬ ফেব্রুয়ারি কলাতলী মোড় হতে আসামী আত্মসাৎ করে। যা সেবা টেলিকমের দেলোয়ারের আমদানিকৃত ব্রান্ড মোবাইল বলে জানায় পুলিশ।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোন অপরাধ, ছিনতাই, মাদক সবকিছুর বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশ তৎপর।

এসবের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি শেখ মোহাম্মদ।

বিষয়:কক্সবাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…