চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিবিয়ায় মরদেহের সন্ধানে মাছ ধরার নৌকা

নাফিস ইফতেখার নাফিস ইফতেখার
১০:৩২ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

লিবিয়া উপকূলে প্রায় ৫’শ অভিবাসী নিয়ে ২টি নৌকা ডুবে যাওয়ার পর মরদেহের সন্ধান করছে লিবীয় মাছ ধরার নৌকা। দেশটির কোস্টগার্ডের বেশিরভাগ নৌকা আর জাহাজই ছোট হওয়ায় গভীর সমুদ্রে উদ্ধার তৎপরতা চালাতে সেগুলো কোনো কাজেই আসছে না।

তাই মরদেহের সন্ধানে ব্যবহার করা হচ্ছে মাছ ধরার নৌকা। দিনের মতোই রাতের আঁধারেও চলছে অনুসন্ধান।

বৃহস্পতিবার লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ২টি নৌকায় যাত্রা করা অভিবাসীদের গন্তব্য ইতালি থাকলেও তার আগেই লিবিয়া উপকূলের কাছে ঘটে করুণ পরিণতি। এই নৌকা ডুবিতে শিশুসহ ৬ বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

অনেক মরদেহ বিচ্ছিন্নভাবে উদ্ধার হওয়ায় মোট সংখ্যা স্পষ্ট নয়। তবে আশঙ্কা করা হচ্ছে, এ ঘটনায় প্রায় ২’শ অভিবাসীর মৃত্যু হয়েছে।

বাংলাদেশী ছাড়াও নৌকা ২টিতে সিরীয় এবং আফ্রিকার সাহারা অঞ্চলীয় বিভিন্ন দেশের মানুষ ছিলেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই নৌকায় ৪৩ জন বাংলাদেশী থাকলেও বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

উদ্ধার হওয়া অধিকাংশকে লিবিয়ার দু’টি শরণার্থী শিবিরে নেয়া হয়। তারা জানান, সমুদ্রের পানিতে সারা রাত লাইফ জ্যাকেট আঁকড়ে বেঁচে ছিলেন তারা।

Reneta

দফায় দফায় অভিবাসীর মৃত্যুতে টনক নড়েছে ইতালির। বুধবার লিবীয় উপকূলে ভাসমান একটি জাহাজের খোল থেকে ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিলো।

সুইডিশ জাহাজ ‘পোসাইডন’ মরদেহ এবং জীবিত প্রায় ৫শ’ ৭১ জনকে সিসিলিতে নিয়ে যায়। তাদের মধ্য থেকে ১০ সন্দেহভাজন মানবপাচারকারীকে গ্রেফতার করে ইতালির পুলিশ। গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে হত্যাকান্ডের অভিযোগ আনা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT