চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লিফলেট’ নিয়ে আলোচনায় সেরনিয়াবাত শাওন

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
২:৩৪ অপরাহ্ণ ২৮, মে ২০১৬
বিনোদন
A A

লিফলেট বিলি করা নারীদের নিয়ে প্রথম টেলিভিশন নাটক
‘লিফলেট’ পরিচালনা করে এখন আলোচনায় তরুণ নির্মাতা সেরনিয়াবাত শাওন।
শুক্রবার রাতে এনটিভিতে প্রচারিত নাটকটি দর্শকদের প্রশংসা পেয়েছে। সবার কাছ
থেকে ভালো সাড়া পাওয়ার কথা জানিয়েছেন শাওন।

রাস্তায় রাস্তায় লিফলেট বিলি করা যে নারীদের দেখা মিলে রাজধানীজুড়ে, তাদের নিয়েই তার প্রথম নাটক। পথচারী কিংবা বাসযাত্রীদের মধ্যে ‘সর্বরোগহর’ চিকিৎসার লোভ দেখানো লিফলেট বিলি করেই ওই নারীদের বেঁচে থাকা। নিজের লেখা এমন মৌলিক গল্প এবং চিত্রনাট্য নিয়ে সেরনিয়াবাত শাওন নির্মাণ করেছেন নাটক ‘লিফলেট’।

এর আগে সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করলেও সেরনিয়াবাত শাওনের পুরোদস্তুর পরিচালক হওয়া এ নাটকের মাধ্যমে।

নিজের প্রথম নাটকটি প্রচার হওয়ার পর চ্যানেল আই অনলাইনকে শাওন বলেন, সবার কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। সবাই খুব প্রশংসা করছেন। ‘এরকম প্রশংসায় খুব জোস লাগছে,’ হাসতে হাসতে শাওন বলেন, প্রথম কাজেই সবার কাছ থেকে এতো প্রশংসা পাবো সত্যিই সেটা আশা করিনি।

এর আগে অনেক নাটকের চিত্রনাট্য লেখা তরুণ পরিচালকের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সেরনিয়াবাত শাওন বলেন: ভবিষ্যতে টেলিভিশনে কাজ করার কোনো ইচ্ছে নেই, কারণ এই মাধ্যমটি আমার কাছে খুব ছোট লাগে। আমি আসলে বড় মাধ্যমে কাজ করতে চাই। মূলত: সিনেমা নির্মাণ করাই আমার প্রধান পরিকল্পনা।

‘এবং বড় মাধ্যমে কাজ করার আগে নিজেকে একটু যাচাই করার জন্য টেলিভিশনে কাজ করছি। তবে সিনেমা নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে চিত্রনাট্য লেখাও শুরু করেছি,’ বলে জানান শাওন।

Reneta

সাধারণত: বাংলাদেশে গতানুগতিক যে ছবি নির্মাণ হচ্ছে আপনার সিনেমাও তেমনই হবে নাকি ভিন্নরকম? শাওন বলেন, আমি আসলে একটি মৌলিক ছবি নির্মাণ করতে চাই। যেটি শুধু বাংলাদেশি ছবি, বাংলাদেশের প্রেক্ষাপটের ছবি।

‘সাধারণত: আমাদের দেশে যেসব ছবি নির্মাণ হয় সেগুলো বেশিরভাগ অন্যদেশের কপি-পেস্ট। আমি সেই ধারা থেকে বের হয়ে দেশের প্রেক্ষাপটের সঙ্গে যাচ্ছে এমন ছবিই নির্মাণ করব। যেমন ‘লিফলেট’ নাটকটি করেছি।’

শাওন বলেন, বেশিরভাগ সিনেমা-নাটকের গল্প একইরকম হয়। কিন্তু আমার গল্পটি একদম মৌলিক এবং আলাদা। সমাজের বাস্তব চিত্র এখানে ফুটে উঠবে।

বিখ্যাত পরিচালকদের সহকারি হিসেবে কাজ করে শেখাটা কতোটুকু আপনাকে সহায়তা করেছে জানতে চাইলে প্রতিশ্রুতিশীল এ নির্মাতা বলেন, মূলত: আমি উনাদের কাছে টেকনিক্যাল বিষয়গুলো শিখেছি। চিত্রনাট্য বা নির্মাণ সবকিছু নিজের ভেতর থেকে আসা। আসলে এগুলো শেখার বিষয় নয়। নিজের ভেতর থেকেই চলে আসে।

তবে, তার বন্ধু-সহকর্মীরা বলেন, সমাজবিজ্ঞান পড়তে পড়তে সমাজতত্ত্বটাও শাওন ভালোই আত্মস্থ করেছেন। তার গল্প এবং চিত্রনাট্যে তা স্পষ্ট।

ছোটবেলা থেকেই কি নির্মাতা হওয়ার ইচ্ছে ছিল? প্রশ্ন করলে হেসে সেরনিয়াবাত শাওন বলেন, ছোটবেলায় লেখালেখি করতাম কিন্তু কখনো ইচ্ছে ছিল না নির্মাতা হবো। আমার স্বপ্ন ছিল আর্মি অফিসার হবো, না হলে পাইলট হব। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে পড়াশোনার পাশাপাশি মিডিয়ার সঙ্গে জড়িয়ে যাই, অার এখন পুরোপুরি যুক্ত হয়ে গেলাম।

‘লিফলেট’ নাটকে শতাব্দী ওয়াদদু, শ্যামল মাওলা এবং প্রভাকে নিয়ে কাজ করতে গিয়ে তাদের কাছ থেকে কতোটুকু সাপোর্ট পেয়েছেন? পরিচালক শাওন বলেন, আসলে প্রভা ও শতাব্দী ওয়াদুদের সঙ্গে এর আগেও কাজ করেছি।

‘শুধু শ্যামল মাওলার সঙ্গে প্রথম কাজ। তারা যথেষ্ট সাপোর্ট করেছেন আমাকে। আমি কাজটি যেভাবে চেয়েছি তারা তিনজন ঠিক সেভাবে করেছেন,’ জানিয়ে তাদের প্রতি অারো একবার কৃতজ্ঞতা প্রকাশ করেন তরুণ এ নির্মাতা।

ঈদের জন্য কোনো কাজ করছেন কিনা জানতে চাইলে শাওন বলেন, ঈদের জন্য একটি কাজ করছি। তবে এখনই বলতে চাইছি না, শিগগিরই জানাবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিচালকপ্রভাসেরনিয়াবাত শাওন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT