চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লা লিগা থেকে বের করে দেওয়া হতে পারে বার্সাকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
Catalan independence supporters gather with Catalan flags in a stadium. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতালুনিয়ার স্বাধীনতার প্রশ্নে ক্রমশ চিন্তা বাড়ছে স্পেন সরকারের। চলতি সপ্তাহেই আরেকবার স্বাধীনতার জন্য গণভোটের লাইনে দাঁড়াবেন স্পেনের স্বায়ত্তশাসিত প্রদেশটির জনগণ। এতে দুশ্চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার দশা লা লিগা কর্তৃপক্ষেরও। গণভোটে কাতালানদের দাবি স্বাধীনতার পক্ষে গেলে এবং পরের প্রক্রিয়ায় প্রদেশটি স্পেন থেকে বিচ্ছিন্ন হলে যে স্প্যানিশ লিগ থেকে বার্সেলোনাকে বের করে দেওয়া ছাড়া কোন পথ খোলা থাকবে না সংস্থাটির সামনে!

এক কাতালুনিয়া যেমন গুরুত্বপূর্ণ স্পেনের জন্য, তেমনি বার্সার মূল্যও লা লিগার কাছে আকাশছোঁয়া। গত মৌসুমে লিগ না জিতেও ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের দ্বিতীয় দামি ক্লাবটির নাম বার্সেলোনা। ক্লাবটিতে খেলেন পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মত তারকারা। ফোর্বসের দাবি ক্লাবটির বাজার মূল্য বর্তমানে ৩.৬৪ বিলিয়ন ইউরো।

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস অবশ্য হুমকি দিয়েই বসে আছেন, ‘কাতালুনিয়া স্বাধীন হয়ে গেলে আমরা বার্সেলোনাকে বের করে দিতে বাধ্য।’ একই পরিণতি হতে পারে লা লিগায় খেলা প্রদেশটির আরও দুই দল এস্পানিয়ল এবং জিরুনারও।

হুমকি-ধামকিতে আবার কাতালাদের মাঝে কোন প্রতিক্রিয়া হচ্ছে না। নিজেদের স্বাধীনতার জন্য আরও বেশি করেই এককাট্টা হচ্ছে কাতালানবাসী। ন্যু ক্যাম্পেই একাধিকবার উড়েছে প্রদেশটির হলুদ পতাকা। মাঠটিকে বানানো হয়েছে কাতালানদের দাবি-দাওয়ার কেন্দ্রবিন্দু।

বার্সেলোনা কর্তৃপক্ষ অবশ্য এত খোলামেলা ভাবে তাদের মাঠ ব্যবহার না করতে জনগণদের অনুরোধ জানিয়েছে। তবে তলে তলে স্বাধীনতাবাদীদের উস্কে দেওয়ারও অভিযোগ উঠেছে ক্লাবটির বিরুদ্ধে।

বিষয়টি নিয়ে বার্সেলোনা কিংবা লা লিগার প্রধান কর্তা মুখ না খুললেও ক্লাবটির সহ-সভাপতি জর্ডি কারদোনার ভোটের পক্ষেই নিজের মত জানিয়েছেন, ‘আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দিন আসছে। যদিও আমাদের খেলার দিকেই মন দিতে হবে।’

Reneta

ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিষয়টি। তারাও আপাতত মুখ খুলতে নারাজ। একজন মুখপাত্র জানিয়ে রেখেছেন, ‘এক্ষেত্রে একটাই নিয়ম, ভবিষ্যতে কী হবে সে বিষয়ে মুখ না খোলা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতালুনিয়াবার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬

স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

জুলাই ২৩, ২০২৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণপত্র

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT