ফুটবল

লা লিগা জয়ী বার্সার ঐতিহাসিক মৌসুম

লা লিগা জয়ী বার্সার ঐতিহাসিক মৌসুম

লা লিগা শিরোপাজয়ী বার্সেলোনা এবার স্প্যানিশ ফুটবলের ইতিহাসে ঐতিহাসিক এক মৌসুম পার করল। এখন পর্যন্ত অপরাজিত (৩৪ ম্যাচ) থেকে ৮৬ পয়েন্ট তুলে শিরোপা নিজেদের করেছে তারা!

৩৪ ম্যাচ অপরাজিত থেকে মেসিরা ১৯৭৯-৮০ মৌসুমে করা রিয়াল সোসিয়েদাদের টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙেছেন।

আগের মৌসুমের শেষ সাত ম্যাচও অপরাজিত ছিল বার্সা। দুই মৌসুম মিলিয়ে টানা ৪১ ম্যাচ অপরাজিত থাকার বিরল রেকর্ড গড়েছে দলটি।

বার্সার সামনে আরেকটি বিরল রেকর্ডের হাতছানি। লা লিগার শেষ চার ম্যাচ অপরাজিত থাকতে পারলে স্প্যানিশ ফুটবলে প্রথম দল হিসেবে টুর্নামেন্টে অপরাজিত থাকবে তারা। প্রিমিয়ার লিগে পুরো মৌসুমে অপরাজিত থাকার নজির থাকলেও স্প্যানিশ ফুটবলে এই রেকর্ড নেই।

গেল রাতে বার্সা তাদের ২৫তম লা লিগা শিরোপা জিতেছে। ৩৩বার শিরোপা জিতে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সেই মাদ্রিদ এবার তৃতীয় স্থানে।

চার ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা জেতা একুশ শতকে বার্সার আরেকটি নতুন রেকর্ড।

বিষয়:বার্সেলোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…