চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাস ভেগাসে গভীর রাতে আবাসিক ভবনে আগুন, নিহত ৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ পূর্বাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
লাস ভেগাসে ভবনে আগুন

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি আবাসিক ভবনে আগুন লেগে ৬ জন নিহত হয়েছেন, দগ্ধ হয়েছেন আরও ১৩ জন।

আহতদের মধ্যে ১০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে হয়েছে। এদের ৫ জনের অবস্থা আশংকাজনক।

এক সংবাদ বিবৃতিতে লাস ভেগাস ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, শহরের কেন্দ্রে বুলেভার্দ নর্থ এলাকায় অবস্থিত আলপাইন মোটেল অ্যাপার্টমেন্টসে আগুনের খবর পেয়ে রোববার স্থানীয় সময় ভোর ৪টার কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী।

Banglabid

সেখানে গিয়ে দমকলকর্মীরা দেখতে পান, আগুন থেকে বাঁচতে লোকজন ভবনের জানালা দিয়ে লাফিয়ে বাইরে পড়ছেন। ৪২ ইউনিট বিশিষ্ট ভবনটির জানালাগুলোর কাঠের কাঠামোর ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল তখন।

সিএনএন জানায়, দমকলকর্মীরা ভেতরে ঢুকে মূলত একটি অ্যাপার্টমেন্টে আগুন জ্বলতে দেখতে পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই অ্যাপার্টমেন্টে থাকা একটি জ্বলন্ত স্টোভ থেকে দুর্ঘটনাবশত আগুন লেগে ছড়িয়ে পড়েছে।

লাস ভেগাস ফায়ার অ্যান্ড রেসকিউয়ের মুখপাত্র টিমোথি জিম্যানস্কি বলেন, ভবনের অধিবাসীদের কাছ থেকে অনুসন্ধানে জানা গেছে, আলপাইন মোটেলে কোনো হিটিং সিস্টেম নেই। তাই বসবাসকারীদের অনেকে অনেক সময় শীত থেকে বাঁচতে স্টোভ জ্বালিয়ে রেখে ঘর গরম করেন।

Reneta

ঘটনার সময় ভবনটিতে আনুমানিক ৭০ জন বসবাস করছিলেন বলে জানিয়েছেন বিল্ডিং ম্যানেজার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনভবনে আগুনলাস ভেগাস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT