রাজনীতি

চিকিৎসার জন্য শনিবার লন্ডন যাবেন খালেদা জিয়া: মির্জা ফখরুল

চিকিৎসার জন্য শনিবার লন্ডন যাবেন খালেদা জিয়া: মির্জা ফখরুল

চিকিৎসার জন্য ১৫ জুলাই শনিবার সন্ধ্যায় লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে চেয়ারপারসনের গুলশানের বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, লন্ডনে চোখের এবং পায়ের চিকিৎসা করাবেন বেগম জিয়া।

কবে নাগাদ দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ফেরার বিষয়টি চেয়ারপারসনের চিকিৎসার উপর নির্ভর করবে।

লন্ডনে যাওয়ার আগে বৃহস্পতিবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি জরুরি বৈঠক করেছেন বেগম খালেদা জিয়া।

বিষয়:খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…