চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে বহু হতাহতের শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ১৪, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
আগুন

যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের লাটিমার রোডে একটি ২৪ তলা অ্যাপার্টমেন্ট ভবনে ভয়াবহ আগুনে বহু মানুষ ভবনের ভেতর আটকা পড়ে আছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বিবিসি জানায়, ব্রিটিশ স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ল্যানকাস্টার ওয়েস্ট এস্টেটের গ্রেনফেল টাওয়ার নামের আবাসিক ব্লকটিতে আগুন লাগার খবর পায় দমকলবাহিনী। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা সেখানে ছুটে যায়।

পরিস্থিতির ভয়াবহতা সামলাতে বর্তমানে ঘটনাস্থলে ২শ’র মতো দমকলকর্মী কাজ করছেন। লন্ডন ফায়ার ব্রিগেড টাওয়ারটির আগুন নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে ৪০টি গাড়ি পাঠিয়েছে।

মেট্রোপলিটান পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ব্যক্তিদের নানা মাত্রার জখমের জন্য চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত বিবিসি প্রতিনিধি জানিয়েছেন, পুরো ভবনেই তীব্র আগুন ছড়িয়ে পড়েছে এবং প্রায় পুরোপুরি পুড়ে গেছে। ভবনটি যেকোন সময় ধসে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।আগুন

সুউচ্চ অ্যাপার্টমেন্ট ব্লকটির ওপরের দিকের ফ্ল্যাটগুলোর কয়েকটি থেকে বাইরে টর্চ মারতে দেখা গেছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা।

সেখানে আটকে পড়া লোকজন বের হওয়ার আকুতি নিয়ে টর্চের আলো দিয়ে নিজের অবস্থান জানাতে চাইছেন বলে ধারণা করা হচ্ছে। ভবনের ১শ’ মিটার দূরেও ভবন পোড়ার ছাই ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে বিবিসি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাজ্যলন্ডন-আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে মারা গেছেন সিলেটের রিপন আহমেদ

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরীন

জুলাই ৩১, ২০২৬

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬

ছায়ানটের নতুন কমিটিতে যারা আছেন

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT