বাংলাদেশ

লঞ্চে আগুন: এখনও ২৩ জনের পরিচয় শনাক্ত হয়নি

বরিশালে লঞ্চে অগ্নিকাণ্ডের দৃশ্য, দগ্ধদের ঢাকায় আনা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, দগ্ধদের দ্রুত ঢাকায় পাঠানো হচ্ছে, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে আগুনে নিহতদের মধ্যে ২৩ জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
তাদের ডিএনএ সংগ্রহ করে রাখা হয়েছে।

লঞ্চে আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় দগ্ধ কমপক্ষে ১৫ জন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন আরও ৫৪ জন। নৌপথে স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনায় নিখোঁজদের স্বজনরা হাসপাতালে ভিড় করছেন।

দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়:অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনা সুগন্ধা নদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…