সদরঘাটে লঞ্চের ধাক্কায় নোঙ্গর ছিড়ে দুর্ঘটনায় নিহত ৫

-4 Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে লঞ্চের ধাক্কায় নোঙ্গর করে থাকা আরেকটি লঞ্চের নোঙ্গর ছিড়ে দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে সদরঘাটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামক দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিলো। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে একজন মহিলা, তিনজন পুরুষ ও একজন শিশু গুরুতর আহত হলে তাদের ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্সযোগে মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





