জনপদ

বরগুনায় লঞ্চ মালিকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

লঞ্চে আগুন

জেলা পরিষদ ভবনের প্রবেশদ্বার, বরগুনা, বাংলাদেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বরগুনা জেলা পরিষদ ভবনের প্রবেশদ্বার, যেখানে বাংলা ভাষায় লেখা রয়েছে ‘জেলা পরিষদ ভবন বরগুনা’।. Channel i News – চ্যানেল আই নিউজ

হাসান ঝন্টু: বরগুনায় লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ‘এমভি অভিযান-১০’ এর মালিক হামজালাল শেখসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করা করেছেন বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির।

রোববার সকালে তিনি বাদী হয়ে বরগুনা মুখ্য বিচারিক হাকিম আদালতে আইনজীবীর মাধ্যমে মামলার আবেদন করেন।

আদালতের প্রশাসনিক কর্মকর্তা আখতার হোসেন জানান, বিচারক মুহাম্মদ মাহবুব আলম আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় মামলাটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন।

মামলার আইনজীবী সাইফুর রহমান সোহাগ বলেন, লঞ্চে আগুনের ঘটনায় মালিকসহ স্টাফদের গাফিলতি সুষ্পষ্ট। আলোচিত এ ঘটনায় বাদী সংক্ষুদ্ধ হয়ে মামলার আবেদন করেছেন।

চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির বলেন, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যে আমি নিশ্চিত হয়েছি মামলার আসামীদের গাফিলতির কারণে আগুন, মৃত্যু, আহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় লঞ্চের মালিকসহ সংশ্লিষ্টদের বিচার হওয়া উচিত। এ কারণেই আমি ন্যায় বিচারের স্বার্থে স্বপ্রণোদিত হয়ে মামলাটি করেছি। আমি এ মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

বিষয়:এম ভি অভিযান-১০ বরগুনা লঞ্চ দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…