লকডাউনে ব্যাংক লেনদেন চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড, ব্যাংকের নাম ও লোগো স্পষ্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনা সংক্রমণ রোধে সোমবার থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন চলাকালে সীমিত পরিসরে চালু থাকবে ব্যাংকিং।
লকডাউনের সাতদিন দেশের তফসিলি ব্যাংকগুলো সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবে। অর্থাৎ, লেনদেন হবে আড়াই ঘণ্টা, আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।
রোববার ব্যাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






