লকডাউনে দেশের ক্ষতি, আমরা সেদিকে যেতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা লকডাউনের প্রভাব নিয়ে আলোচনা করছেন, পত্রিকা ও মিডিয়া প্রতিনিধিদের উপস্থিতিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে, সরকার ঘোষিত ১১ দফা বিধি নিষেধ না মানলে দেশের পরিস্থিতি হবে ভয়াবহ এমন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, লকডাউন দিলে দেশের ক্ষতি আমরা সেদিকে যেতে চাই না।
শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাণিজ্যমেলাসহ অনেকস্থানেই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এটা খুবই উদ্বেগজনক। টিকা করেনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারে না, সুরক্ষার জন্য মাস্ক পরার বিকল্প নেই।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থতিতে আক্রান্ত রোগীর শতকরা একজনের আইসিইউএ প্রয়োজন হচ্ছে। যে হারে করোনা বাড়ছে তাতে আউসিইউএ’র সংকট তৈরি হবে।






