চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠাচ্ছে পুলিশ ও বিজিবি

কাজী ইমদাদ কাজী ইমদাদ
১০:০৪ পূর্বাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
রোহিঙ্গা ক্যাম্পের ত্রাণ ও আশ্রয় কেন্দ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষায় মিল থাকায় রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে, ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরাতে কাজ শুরু করেছে উখিয়া ও টেকনাফের স্থানীয় প্রশাসন।

প্রাণের ভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা বাংলাদেশে প্রথমে ৪ লাখ রোহিঙ্গা প্রবেশ করে। এদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ। বর্তমানে যোগ হয়ে উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ৯ লাখ।

শেষ আদমশুমারিতে উখিয়া ও টেকনাফে লোক সংখ্যা ৪ লাখ সত্তর হাজার। স্থানীয় জনসংখ্যার চেয়ে এখন প্রায় দ্বিগুণ রোহিঙ্গারা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে নিত্য পণ্যসহ গণপরিবহনের ভাড়া নিয়ে। এ অবস্থা থেকে উত্তরণে এক জায়গায় জড়ো করতে কাজ শুরু করছে স্থানীয় প্রশাসন।

Banglabid

উখিয়ার কুতুপালং থেকে বালুখালি এলাকায় দু’হাজার একর জায়গায় রোহিঙ্গাদের থাকার অনুমতি দেওয়া হয়েছে। সেখানে এখন প্রতিদিনই জড়ো হচ্ছে রোহিঙ্গারা। তবে অনেকে আবার কক্সবাজার ছাড়ার চেষ্টায় আছেন। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন কাজ দ্রুত শেষ করতে কেন্দ্রের সংখ্যা বাড়ানোর পাশাপাশি কম্পিউটার বাড়ানোর কথা বলেছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক।

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের অনেকেই বায়োমেট্রিক নিবন্ধন না করেই কক্সবাজার শহর হয়ে সারাদেশে ছড়িয়ে পড়ছে। টেকনাফ ও উখিয়ায় পর্যাপ্ত তল্লাশি থাকলেও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গা থেকে রোহিঙ্গাদের উদ্ধার করা হচ্ছে।

শুধু র‌্যাব এ পর্যন্ত প্রায় চারহাজার রোহিঙ্গা আটক করে উখিয়ার শিবিরে পৌঁছে দিয়েছে। পুলিশ ও বিজিবিও মোড়ে মোড়ে তল্লাশি চালিয়ে রোহিঙ্গাদের আটক করে ক্যাম্পে ফেরত পাঠাচ্ছে।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উখিয়াকক্সবাজাররোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নর্থ কোরিয়ার উপরে নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

পরবর্তী

শেখ হাসিনার নোবেল পুরস্কার কেন চাই না?

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার নোবেল পুরস্কার কেন চাই না?

শিক্ষা বিষয়ক আলোচনায় একজন বক্তা, পেছনে অফিসের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন শিক্ষা আইনে যেসব বিষয় নিষিদ্ধ হতে পারে

সর্বশেষ

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গণপিটুনি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হঠাৎ ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT