আন্তর্জাতিক

মিয়ানমার সেনাপ্রধানের রোহিঙ্গা বিষয়ক মন্তব্যের সমালোচনায় জাতিসংঘ মহাসচিব

মিয়ানমার সেনাপ্রধানের রোহিঙ্গা বিষয়ক মন্তব্যের সমালোচনায় জাতিসংঘ মহাসচিব

রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সেনাপ্রধানের মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। দেশটির অন্যান্য জাতিগোষ্ঠীর সঙ্গে রোহিঙ্গাদের কোন মিল নেই বলে সেনাপ্রধান বক্তব্য দেয়ার পর তিনি এ সমালোচনা করলেন।

গুতেরেস বলেন, রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে সেনা মোতায়েন করা নিয়ে জেনারেল উ মিন অং হাইংয়ের বক্তব্যের খবরে তিনি ‘স্তম্ভিত’।

জাতিসংঘ মহাসচিব মিয়ানমারে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রাখতে এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে দেশটির নেতাদের প্রতি আহ্বান জানান।

সোমবার মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে এক সমাবেশে মিন রোহিঙ্গাদের ‘বাঙ্গালি’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমারের জাতিগোষ্ঠীগুলোর কোন সাংস্কৃতিক মিল নেই। বাঙ্গালিরা মিয়ানমারের নাগরিকত্ব চাওয়ায় উত্তেজনা বেড়েছে।

গত আগস্ট মাস থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরুর পর থেকে প্রায় ৭ লাখ রোহিঙ্গা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে প্রবেশ করেছে। জাতিসংঘ দেশটির সেনাবাহিনীর এ অভিযানকে জাতিগত নিধন অভিযান হিসেবে অভিহিত করেছে।

বিষয়:জাতিসংঘ মহাসচিব মিয়ানমার রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…