চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসন: সরকারের বিরুদ্ধে অভিযোগের বিপরীতে যে সুখবর

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:১৭ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৮
সম্পাদকীয়
A A
রোহিঙ্গা-মিয়ানমার-অং সান সু চি’র বিরুদ্ধে মামলা

রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে নানা শঙ্কা ও সরকারের বিরুদ্ধে কূটনৈতিক নমনীয়তার অভিযোগের বিপরীতে সুখবর হচ্ছে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআরকে রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্ত করতে রাজি হয়েছে মিয়ানমার। ২৬ আগস্ট ২০১৭ সালের পর থেকে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গাদের নিয়ে নানা ধরণের প্রোপাগান্ডা চালিয়ে আসছে তারা। ‘রোহিঙ্গারা মিয়ানমারের কেউ না’, ‘রোহিঙ্গারা বাঙালি’, এসব বলাসহ রাখাইনে কাউকে পরিদর্শন করতে বাধা দেয়া এবং প্রত্যাবাসন প্রক্রিয়ায় জাতিসংঘসহ আন্তজার্তিক কারও সংশ্লিষ্টতা মানতে মিয়ানমার সরকার নারাজ ছিল প্রথম থেকেই। এসব কারণে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরা নিয়ে নানা সন্দেহের অবকাশ হয়। এই অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় ইউএনএইচসিআরের যুক্ত হবার বিষয়টি দেশের কূটনৈতিক সফলতার একটি মাইলফলক। ঢাকায় আসন্ন ওআইসি পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেছেন, ‘তাড়াহুড়ো না করে পুরো সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে সরকার কাজ করছে। দীর্ঘসময় এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সেখানে তারা (মিয়ানমার) প্রথমে কোনো ডকুমেন্টে ইউএন বা ইউএনএইচসিআর লিখতে রাজিই ছিল না। তা আমরা আমাদের অংশে লিখেছিলাম। আমরা ইতিমধ্যে সম্পৃক্ত করেছি। এখন আশার কথা হচ্ছে, এটা একটা খুবই বড় ইতিবাচক উদ্যোগ বা পদক্ষেপ যে, মিয়ানমার সরকার এখন ইউএনএইচসিআরের সাথে যুক্ত হয়েছে। এটা জাতিসংঘ আমাদের নিশ্চিত করেছে। এই ইতিবাচক উদ্যোগগুলোর মধ্য দিয়ে আশা করি সমস্যাগুলোর সমাধান হবে।’ সম্পদের নানা সীমাবদ্ধতা ও নানা নিরাপত্তা ঝুঁকির মুখে প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে শুধুমাত্র মানবিক কারণে ও একটি বন্ধুসুলভ প্রতিবেশী দেশ হিসেবে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। বিভিন্ন বন্ধুরাষ্ট্র ও আন্তজার্তিক সংস্থা পাশে এসে দাঁড়িয়েছে এই সমস্যা সমাধানে। বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার পাশাপাশি তারা প্রতিনিয়ত বিভিন্ন ফোরাম ও নেটওয়ার্কে চাপ দিয়ে আসছে মিয়ানমারকে, যার ইতিবাচক ফল আসতে শুরু করেছে বলে আমরা মনে করি। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি ধীরে ধীরে একটি দৃশ্যমান সফলতায় রূপ পাক, এই আমাদের প্রত্যাশা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গা প্রত্যাবাসন
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বকাপে আলো ছড়ানো ডিআর কঙ্গোর গোলরক্ষক এমপাসি

জুলাই ২, ২০২৬

আজ নায়ক হওয়ার দিনটি আমার ছিল: হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT