চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবর্তন নিশ্চিত করতে জাতিসংঘ দৃঢ়প্রতিজ্ঞ: মহাসচিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপত্তা ও মর্যাদার সাথে নিজ বাসভূমিতে প্রত্যাবর্তন নিশ্চিত করতে জাতিসংঘ দৃঢ় প্রতিজ্ঞ।

শুক্রবার জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বৈঠকের সময় একথা বলেন।

বৈঠককালে রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নিয়োগের প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সঙ্কট বিষয়ে জোরালো ভূমিকা রাখার জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান।

রোহিঙ্গা সঙ্কট সমাধান এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিজ বাসভূমিতে প্রত্যাবর্তন নিশ্চিত করতে মহাসচিবের ব্যক্তিগত ও জাতিসংঘের আরও জোরালো প্রচেষ্টা গ্রহণের অনুরোধও জানান শাহরিয়ার আলম।প্রতিমন্ত্রী মহাসচিবকে বাংলাদেশ সফরের পুনঃআমন্ত্রণ জানান।

জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে একাত্মতা পোষণ করেন এবং রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশের জনগণ বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।

Reneta

মহাসচিব জানান, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপত্তা ও মর্যাদার সাথে নিজ বাসভূমিতে প্রত্যাবর্তন নিশ্চিত করতে জাতিসংঘ দৃঢ় প্রতিজ্ঞ। এর সমাধানে তিনি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে প্রতিমন্ত্রীকে আশ্বাস দেন। দ্রুততার সাথে বিশেষ দূত নিয়োগের প্রক্রিয়া চলছে বলেও প্রতিমন্ত্রীকে জানান মহাসচিব। তিনি বাংলাদেশের অসামান্য আর্থ-সামাজিক উন্নয়নেরও প্রশংসা করেন।

আন্তর্জাতিক পানি দশকের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য জাতিসংঘ মহাসচিব পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ধন্যবাদ জানান এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী পদক্ষেপের প্রশংসা করেন।

জাতিসংঘের সন্ত্রাস দমন কার্যালয়ের আন্ডার সেক্রেটারি জেনারেল ভ্লাদিমির ভরনকভের সঙ্গেও বৈঠক করেন প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বৈঠকে জাতিসংঘের সন্ত্রাস দমন সংস্থা বাংলাদেশকে জোরালো যে সহযোগিতা দিয়ে যাচ্ছে, সেজন্য ভ্লাদিমির ভরনকভকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জিরো টলারেন্স নীতি’ অনুযায়ী বাংলাদেশ সরকার সন্ত্রাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ভ্লাদিমির ভরনকভ বাংলাদেশ এবং জাতিসংঘের সন্ত্রাস দমন বিভাগের সহযোগিতাকে ‘উদাহরণ সৃষ্টিকারী’ বলে উল্লেখ করেন। তিনি সন্ত্রাস দমন বিষয়ে বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন এবং এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এছাড়া প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জাতিসংঘে নিযুক্ত আজারবাইজানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ইয়াসার টি. আলিয়েভ এর সঙ্গে দ্বি-পাক্ষিক ও বহু-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠক করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতিসংঘরোহিঙ্গারোহিঙ্গা প্রত্যাবর্তন
শেয়ারTweetPin1

সর্বশেষ

জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদুল আযহার প্রধান জামাত

মে ২৮, ২০২৬

আইস্ক্রিনে মুক্তি পেয়েছে কাজী আনোয়ার হোসেনের গল্প অবলম্বনে ‘সারার সংসার’

মে ২৮, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

মে ২৮, ২০২৬

ঢাকার কোরবানির হাটে শেষ মুহূর্তে দামে বড় পতন

মে ২৮, ২০২৬

পবিত্র ঈদুল আযহা আজ

মে ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT