চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় আরো এক সন্দেহভাজন গ্রেপ্তার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:৪২ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২১
কক্সবাজার, জনপদ
A A
হাতকড়া লাগানো অবস্থায় জেলের গ্রিলের সামনে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরো একজনকে গ্রেপ্তার করেছে এপিবিএন সদস্যরা।

গ্রেপ্তার মো. ইলিয়াছ (৩৫) উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ নিয়ে ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হল।

উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এ অভিযান চালানো হয় বলে জানান ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।

পুলিশ সুপার নাইমুল হক বলেন, রোববার বেলা ১২ টায় উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত এক আসামি অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক একটি বাড়ি ঘেরা করলে এক ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ নিয়ে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এপিবিএন এর অধিনায়ক।

এর আগে গত শুক্রবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয় মো. সেলিম (৩৩) ও শওকত উল্লাহ (২৩) নামের দুই রোহিঙ্গাকে। শনিবার গ্রেপ্তার করা হয় আব্দুস সালাম (৩২) ও জিয়াউর রহমান (৩২) নামের আরো দুই রোহিঙ্গাকে।

এদের মধ্যে মো. সলিম ও শওকত উল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

গত বুধবার রাতে উখিয়া উপজেলার লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৮ ব্লকে নিজ সংগঠনের অফিসে অজ্ঞাত দূর্বৃত্তদের গুলিতে নিহত হন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটস (এআরএসপিএইচআর) এর চেয়ারম্যান মোহাম্মদ মুহিবুল্লাহ। পরদিন তার ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেন।

ট্যাগ: মুহিবুল্লাহরোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিরেক্টরস গিল্ডের কমিটিতে যুক্ত হলেন বান্নাহ-তপু খান

পরবর্তী

করোনা শনাক্ত হাজারের নিচে, মৃত্যু ১৮

পরবর্তী
বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা শনাক্ত হাজারের নিচে, মৃত্যু ১৮

শাহরুখ খান ও তার ছেলে মাদক মামলায় আটক হওয়া নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদকসহ আটক ছেলেকে রক্ষায় শাহরুখের ছুটোছুটি

সর্বশেষ

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT