চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুহিবুল্লাহ হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে পরিবারের মামলা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:০৬ পূর্বাহ্ণ ০১, অক্টোবর ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বাংলাদেশের একজন নেতা জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

মরদেহ দাফনের পর রাতে উখিয়া থানায় হত্যা মামলা রুজু করেন নিহতের ছোট ভাই হাবিবুল্লাহ। এই মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামাদের।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানিয়েছেন, নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর দাফন শেষে রাতে উখিয়া থানায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। উখিয়া থানার মামলা নাম্বার ১২৬/৩০/২০২১। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। অজ্ঞাতনামাদের কোন সংখ্যাও উল্লেখ করা হয়নি।

Banglabid

তিনি বলেন, অজ্ঞাতনামা আসামি হলেই পুলিশের জন্য চ্যালেঞ্জ হয়ে যায়। তদন্ত করে, আলামত পর্যবেক্ষণ করে, আসামি শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জুর মোর্শেদ বলেন, মামলা রুজু হওয়ার পর থেকে, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা শুরু হয়ে গেছে।

২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়া কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইষ্ট-ওয়েষ্ট ১নং ব্লকে মুহিবুল্লাহর নিজ অফিসে অজ্ঞাত বন্দুকধারীরা গিয়ে ৫ রাউন্ড গুলি করে। এসময় ৩ রাউন্ড গুলি মুহিবুল্লাহর বুকে লাগলে তিনি পড়ে যান। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহতমুহিবুল্লাহরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবৈধ হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া শুরু করেছে বিটিআরসি

পরবর্তী

৭ বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

পরবর্তী
ভর্তি পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের লাইন, বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিমানবন্দরে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা শনাক্তে এগিয়ে এশিয়া, মৃত্যুতে নর্থ আমেরিকা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT