চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বনে আগুন: অন্তত ৭০ লাখ টাকার ক্ষতি

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:৩০ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৮
কক্সবাজার, জনপদ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত বনে আগুন লাগার ঘটনায় পরিবেশ, জীব বৈচিত্র্য ও বনজ সম্পদসহ অন্তত ৭০ লাখ টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। এ ঘটনায় টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। তবে কে বা কারা বনে আগুন লাগিয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি বন বিভাগসহ সংশ্লিষ্টরা।

শুক্রবার বিকেলে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ বিট কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) মো. সাজ্জাদ হোসেন চ্যানেল আই অনলাইনকে এসব তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার রাতে টেকনাফ বন বিট কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি নথিভূক্ত করার তথ্য নিশ্চিত করেন টেকনাফ থানার ওসি রণজিত কুমার বড়ুয়া।

Banglabid

শুক্রবার সকালে টেকনাফে ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের প্রধান বন-সংরক্ষক মো. আলী কবির। এসময় টেকনাফের ইউএনও এবং ওসিসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে টেকনাফ উপজেলা পরিষদের পশ্চিমে অবস্থিত সংরক্ষিত বনের ২৮ হাজার একর পাহাড়ী এলাকাজুড়ে ৪০টি জায়গায় আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটিকে নাশকতার ঘটনা বলে ধারণা প্রশাসনের।

দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দমকল বাহিনী, পুলিশ, আনসার ও স্থানীয় এলাকাবাসির সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Reneta

আগুন দেয়া বন সংলগ্ন এলাকায় ‘নয়াপাড়া’ ও ‘লেদা’ রোহিঙ্গা ক্যাম্প অবস্থিত। ক্যাম্প দু’টির দূরুত্ব সীমান্তের নাফ নদীর কিনারা থেকে প্রায় এক কিলোমিটার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজাররোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এফডিসিতে ‘ওরা কারা?’ প্রশ্ন জায়েদের

পরবর্তী

নদী সুরক্ষায় গণজাগরণ

পরবর্তী

নদী সুরক্ষায় গণজাগরণ

ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করেই ঢাবিতে ২ গ্রুপের সংঘর্ষ?

সর্বশেষ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT