চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফের পাহাড়ে দেড়শ’ একর জুড়ে আগুন

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:৫৯ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৮
কক্সবাজার, জনপদ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড়ে প্রায় দেড়শ একর সামাজিক বনায়ন ও কৃষি জমিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে এক পর্যায়ে আগুন লোকালয়ের দিকে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার টেকনাফ পৌরসভার নুর আহমেদ গুনা থেকে নাইট্যং পাড়া এলাকার পাহাড়ে এ ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ, ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয় লোকজনের অবিরাম চেষ্টা ছিল। আগুন নেভাতে গিয়ে স্থানীয় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তাদের নাম এখনও জানা যায়নি।

Banglabid

বন বিভাগ ও উপজেলা প্রশাসন বলছে, বৃহস্পতিবার সকালে পৌরসভার সবুজ পাহাড়ের বুকে হঠাৎ করে প্রায় আড়াই কিলোমিটার এলাকায় জুড়ে পাহাড়ে আগুন লাগে। দ্রুত গতিতে আগুন লোকালয়ে দিকে ছড়িয়ে পড়ে। এতে হাজার হাজার গাছপালা, সবজি খেত পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দুর্গত এলাকায় পৌঁছালেও দুর্গম পাহাড়ে উঠতে না পারায় আগুন নেভাতে সমস্যার মুখোমুখি হতে হয়েছে।

ফায়ার সার্ভিস টেকনাফ ষ্টেশন কর্মকর্তা কিরিতি বড়ুয়া বলেন, পাহাড়ে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা চালানো হয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

Reneta

তিনি আরো জানান, পাহাড়ের প্রায় অর্ধশতাধিক স্থান জুড়ে আগুনের কুণ্ডলী দেখা গেছে। তবে, লোকালয়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ করা গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান বলেন, পাহাড়ের সামাজিক বনায়ন ও তৎসংলগ্ন কৃষি জমিসহ প্রায় ১৫০ একর এলাকাজুড়ে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি। আকস্মিকভাবে আগুনের কুণ্ডলী ও ধোঁয়ার দৃশ্যে শুরুতে কিছুটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হলেও আগুন নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারী দিবস: প্রত্যাশা একটাই, কষ্টগুলোর অবসান হোক

পরবর্তী

হতাশার হারে নিধাস শুরু

পরবর্তী

হতাশার হারে নিধাস শুরু

চালবাজ শাকিবে মুগ্ধ ঢাকা-কলকাতার দর্শক

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT