চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি যুক্ত করায় বাংলাদেশের সমালোচনা করেছেন ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। ঢাকার সাম্প্রতিক অবস্থানকে তিনি ‘অত্যন্ত রূঢ়’ ও ‘অহংকারী’ বলে মন্তব্য করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বীণা সিক্রি বলেন, তারেক রহমানের ভারত সফরের সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি যুক্ত করার চেষ্টা বিস্ময়কর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের বক্তব্য দিয়েছে, তা আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে অনভিপ্রেত।

তার মতে, এ ধরনের মন্তব্য থেকে মনে হতে পারে, তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার পক্ষ থেকে যথেষ্ট আন্তরিকতা নেই।

Banglabid

বীণা সিক্রি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নরেন্দ্র মোদি প্রথম বিদেশি নেতা হিসেবে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। ভারত আশা করেছিল, প্রথম বিদেশ সফর হিসেবে তিনি নয়াদিল্লি বেছে নেবেন। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও ওই আমন্ত্রণের বিষয়ে ঢাকা আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি।

এমনকি কয়েক সপ্তাহ আগে ব্রিকস সম্মেলনে অংশ নিতে বাংলাদেশকে দেওয়া ভারতের দ্বিতীয় আমন্ত্রণের বিষয়েও কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান তিনি।

শেখ হাসিনার প্রত্যর্পণকে তারেক রহমানের সফরের শর্ত হিসেবে দেখানোর সমালোচনা করে বীণা সিক্রি বলেন, প্রত্যর্পণ একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া। এটি সম্পন্ন হতে কয়েক বছরও লেগে যেতে পারে এবং বাংলাদেশ সরকার বিষয়টি ভালোভাবেই জানে।

Reneta

তিনি প্রশ্ন তোলেন, ‘তাহলে কি তারেক রহমান আগামী কয়েক বছর ভারতে আসতে চান না?’

সাবেক এই কূটনীতিক আরও বলেন, দ্বিপক্ষীয় সফরের প্রস্তুতির জন্য নির্দিষ্ট সময় ও প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়ায় না গিয়ে এ ধরনের শর্ত আরোপ করা অপ্রয়োজনীয় ও অ-কূটনৈতিক আচরণ।

এর আগে গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ তৈরিতে শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত পলাতক ব্যক্তিদের প্রত্যর্পারে নয়াদিল্লির দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

ঢাকার পক্ষ থেকে আরও বলা হয়েছিল, গত ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়াও সফরের অনুকূল পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।

তবে ভারত সরকার জানিয়েছে, ওই অনুষ্ঠানের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। এটি একটি বেসরকারি গণমাধ্যমের আয়োজিত অনুষ্ঠান ছিল বলেও নয়াদিল্লির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।

বীণা সিক্রির মতে, দুই দেশের সরকার যখন সম্ভাব্য সফরের তারিখ নিয়ে আলোচনা চালাচ্ছে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বক্তব্য কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। বাংলাদেশ সত্যিই যদি সফরটি আয়োজন করতে চায়, তাহলে ‘কৌশল’ বাদ দিয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সম্প্রতি ৫ আগস্ট নয়াদিল্লিতে তার একটি প্রকাশ্য সংবাদ অনুষ্ঠানে উপস্থিতিকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপড়েন দেখা দেয়।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি পুনর্ব্যক্ত করে এবং বিষয়টি তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সঙ্গে যুক্ত করার ইঙ্গিত দেয়।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনাকে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় দ্রুত ফেরত দেওয়ার পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও হস্তান্তরের জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে ঢাকা।

অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম জানিয়েছেন, তারেক রহমানের ভারত সফর নিয়ে নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ চলছে। তবে সফরের কোনো চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীর ভারত সফরবীণা সিক্রিভারত সরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

পরবর্তী

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

পরবর্তী

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

সর্বশেষ

জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো বাংলাদেশের সরকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন জেলার ডিসি প্রত্যাহার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় হোটেলে আগুনে নিহতদের কয়েকজনের পরিচয় শনাক্ত

আগস্ট ১৯, ২০২৬

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT