চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করেই ঢাবিতে ২ গ্রুপের সংঘর্ষ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৮
শিক্ষা
A A

‘৩১ শে মার্চ ছাত্রলীগের সম্মেলন হচ্ছে না, পরবর্তীতে যথাসময়ে সম্মেলন হবে’, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ থেকে এমন ঘোষণা আসার একদিন পরেই ছাত্রলীগের সম্মেলনপ্রত্যাশী দুই নেতা এবং এক সমর্থককে বিপক্ষ গ্রুপের নেতাকর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে খাবার খাওয়া শেষে হল থেকে বের হওয়ার সময় তারা মারধরের শিকার হন বলে অভিযোগ করা হয়।

মারধরের শিকার ছাত্রলীগের দুই নেতা হলেন- সূর্যসেন হল ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মিশকাত হোসেন এবং সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সহ-সভাপতি এস এম কামাল উদ্দিন। এছাড়া ছাত্রলীগের সমর্থক স্যার এ এফ রহমান হলের সাগর রহমানকেও মারধর করা হয়।

তারা সবাই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী। এর মধ্যে কামাল মাস্টার্সে আর মিশকাত ও সাগর ৪র্থ বর্ষে অধ্যয়নরত। হামলায় মিশকাত ও সাগরের মাথা ফেটে যায়। এছাড়া কামালও আঘাতপ্রাপ্ত হন।

জানা যায়, হামলায় অংশ নেয় সূর্যসেন হল শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন সাগর (স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট), উপকর্মসূচি বিষয়ক সম্পাদক মো. রাসেল রানা সোহেল (টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ), উপক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আসাদ আহমেদ (মনোবিজ্ঞান), সারওয়ার (ব্যাংকিং)সহ ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী। তারা সবাই সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি সারওয়ার আহমেদের অনুসারী।

আহতদের মধ্যে মিশকাত ও সাগরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদেরকে প্রথমে ১০৩ নাম্বার ওয়ার্ডে রাখা হয়। পরবর্তীতে সিটিস্ক্যান শেষে ৬০১ নাম্বার ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। বর্তমানে এই ওয়ার্ডেই চিকিৎসাধীন আছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক।

Reneta

মারধরের শিকার এস এম কামাল উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা তিন বন্ধু মিলে খাওয়া-দাওয়া শেষে সূর্যসেন হল থেকে বের হচ্ছিলাম। এমন সময় এ হলের ছাত্রলীগের সভাপতি সারোয়ার আহমেদের অনুসারী ২০-২৫ জন নেতাকর্মী সাগরের ওপর অতর্কিত হামলা চালায়। সাগরকে বাঁচাতে গেলে আমরাও আক্রমণের শিকার হই। সূর্যসেন হল গেট থেকে মারতে মারতে তারা মল চত্বরে নিয়ে আসে। এসময় সাগর ও মিশকাতের মাথায় ইট দিয়ে বাড়ি দেয় হামলাকারীরা। এতে তাদের মাথা ফেটে যায়।

হামলা কেন করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন: কেন আমাদের ওপর হামলা করা হয়েছে তা জানি না। তবে তারা হামলার সময় শুধু বলছিলো ‘তোরা সম্মেলন চাস! সারওয়ার ভাইয়ের বিরুদ্ধে কথা বলিস! মোটকথা তারা সম্মেলনের বিষয়টিকে কোট করেই মারধর করেছে।

এ বিষয়ে সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি সারওয়ার আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা বিষয়টি জেনেছি। আমার হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক (শাহীন আহমেদ) হলের বাইরে আছেন। তিনি হলে আসলে আমরা তদন্ত কমিটি করবো। তদন্ত করে আমরা দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবো।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, ব্যক্তিগত রেষারেষি থেকে এ ঘটনা ঘটতে পারে। সম্মেলনকে কেন্দ্র করে ছাত্রলীগের সুনাম নষ্ট করতে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।

তিনি বলেন, কেউ ছাত্রলীগের সুনাম নষ্ট করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ছাত্রলীগের কেউ এ ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, ছাত্রলীগের সম্মেলন চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন মিশকাত, সাগর ও কামাল। এর জের ধরেই সম্মেলন না চাওয়া ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগছাত্রলীগের সম্মেলনঢাবিমারধরলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT