চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে প্রিয়াঙ্কা চোপড়া যা বললেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৭ অপরাহ্ণ ২১, মে ২০১৮
বিনোদন
A A

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসে মিয়ানমারের আগ্রাসনকে শোষণের ভয়াবহ চিত্র হিসেবে অভিহিত করেছেন ইউনিসেফের শুভেচ্ছা দূত এবং বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে প্রিয়াঙ্কা চোপড়া বলেন: ‘আমি আজ কক্সবাজারে আছি। ইউনিসেফের ফিল্ড ভিজিটে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী শিবির পরিদর্শন করছি। ২০১৭ সালের মাঝামাঝি সময়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধন ও শোষণের ভয়াবহ চিত্র দেখেছে বিশ্ব। এ ঘটনায় প্রায় সাত লক্ষ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। যার প্রায় ৬০ শতাংশই শিশু!

অনেক মাস পরেও তারা অত্যন্ত দুর্বল। তারা গাদাগাদি করে বসবাস করছে। তারা জানে না এ অবস্থার উন্নতি কবে হবে। কতদিন তাদের এভাবে বসবাস করতে হবে। অবস্থা এতটাই খারাপ যে, তারা জানে না কখন তারা পরবর্তী খাবার পাবে।

Banglabid

অবশেষে তারা বসতি স্থাপন করতে পেরেছে এবং নিজেদের নিরাপদ ভাবতে শুরু করেছে। তাদের ধ্বংস করার হুমকি নিয়ে বর্ষার মৌসুম ঘনিয়ে আসছে। একটি প্রজন্ম তাদের সামনে কোনো ভবিষ্যৎ দেখতে পারছে না।

এমন মানবিক সংকটে নিদারুণভাবে আমাদের সাহায্য তাদের খুব প্রয়োজন। এই শিশুদের প্রতি সারা বিশ্বেরই যত্ন প্রয়োজন। এই বাচ্চারা পৃথিবীর ভবিষ্যৎ। তাদেরকে সমর্থন দিন।”

এর আগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সোমবার সকালে ফ্রান্স থেকে ঢাকায় আসেন তিনি। বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন প্রিয়াঙ্কা চোপড়া।

Reneta

ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশে এসেছেন ‘ফ্যাশন’ খ্যাত এই অভিনেত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিয়াঙ্কা চোপড়ারোহিঙ্গালিড বিনোদন
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ইকার্দিকে বাদ দিয়ে মেসিদের বিশ্বকাপ দল

পরবর্তী

তারাবিহ নামাজের বিস্তারিত

পরবর্তী
ছবি: ইন্টারনেট

তারাবিহ নামাজের বিস্তারিত

মাদকবিরোধী অভিযান-বন্দুকযুদ্ধ

র‌্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জেলায় ৬ জন নিহত

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT