বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন গড়ে ৬০টি শিশু জন্ম নিচ্ছে: ইউনিসেফ

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন গড়ে ৬০টি শিশু জন্ম নিচ্ছে: ইউনিসেফ

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিদিন গড়ে ৬০টি শিশু জন্ম নিচ্ছে। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে গত নয় মাসে ১৬ হাজারেরও বেশি শিশু জন্ম নিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে ইউনিসেফ।

বুধবার ইউনিসেফের পাওয়া এক প্রতিবেদন অনুযায়ী, রোহিঙ্গা শিবিরগুলোয় প্রতিদিন গড়ে ৬০টি শিশু জন্ম নিচ্ছে। ফলে গত বছর আগস্ট মাস থেকে এ পর্যন্ত নয় মাসে জন্ম নেয়া শিশুর সংখ্যা ১৬ হাজারে দাঁড়িয়েছে।

এর আগে সেভ দ্য চিলড্রেন বলেছিল, এ বছরে রোহিঙ্গা শিবিরে ৪৮ হাজার শিশু জন্ম নেবে।

ইউনিসেফ বলছে, মিয়ানমারে সেনা বাহিনীর দমন পীড়ন ও হামলার কারণে ছয় লাখ ৯৩ হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে।

বিষয়:রোহিঙ্গা রোহিঙ্গা শরণার্থী শিবির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…