চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যৌথ ওয়ার্কিং কমিটি করতে সম্মত মিয়ানমার

নাসিমুল শুভনাসিমুল শুভ
২:০১ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
রোহিঙ্গা

বাংলাদেশ-মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া একটি যৌথ ওয়ার্কিং কমিটি তত্ত্বাবধান করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

সোমবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান, খুব শিগগির মিয়ানমার সফরে যাবেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী অাবুল হাসান মাহমুদ অালী ও মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী টিন্ট সোয়ে অংশ নেন। স্বরাষ্ট্রমন্ত্রী অাসাদুজ্জামান খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার অালম বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রায় দু’ঘণ্টার এই বৈঠক শেষে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার সরকার। প্রত্যাবাসন প্রক্রিয়ার সার্বিক তত্ত্বাবধানের জন্য দুই পক্ষ একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে সম্মত হয়েছে। এখন এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কম্পোজিশন কী হবে সেটা আমরা দু’দেশ ঠিক করবো। এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহয়তার জন্য বাংলাদেশ একটি দ্বিপাক্ষিক চুক্তির প্রস্তাব করেছে। এই দ্বিপাক্ষিক চুক্তির খসড়া আমরা মিয়ানমারের মন্ত্রীর কাছে হস্তান্তর করেছি।”

এই বৈঠকে দ্বিপাক্ষিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে জানি তিনি বলেন,” পারস্পারিক নিরাপত্তার বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স পুনর্ব্যক্ত করা হয়েছে। শীঘ্রই স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফরে যাবেন।”

উভয়পক্ষ শান্তিপূর্ণ উপায়ে এই সংকট সমাধানে একমত হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

Reneta

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব শহিদুল হক এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল অাবুল হোসেনসহ সিনিয়র কর্মকর্তারা।

গত রাতে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী টিন্ট সোয়ে। ২৫ অাগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরুর পর এটিই মিয়ানমারের কোন মন্ত্রীর বাংলাদেশে প্রথম সফর।

তবে কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনের কোন কর্মসূচি মিয়ানমারের মন্ত্রীর এই সফরে নেই। বৈঠক শেষেই তার দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

আমিরের বিয়ে নিয়ে সালমানের রসিকতা!

জুলাই ৬, ২০২৬

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো হার বাংলাদেশের

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় নিজেকে শেষ করে দিলেন সমর্থক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT