চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ইস্যু এবং নির্বাচন প্রসঙ্গে গয়েশ্বরের ভিন্ন সুর

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৩:৩৬ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A

আগামী নির্বাচন অনিশ্চিত মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন: আগামী সুষ্ঠু নির্বাচন তো দূরের কথা, ৫ জানুয়ারির মতো নির্বাচন করার ক্ষমতাও শেখ হাসিনার সরকারের নাই। তবে সরকার পরিবর্তন হবে। একেক সময় একেকভাবে সরকার পরিবর্তন হয়। এই পরিবর্তনে জনগণের কোন ভূমিকা থাকবে কি না তা বলতে পারছি না।

এছাড়া আন্তর্জাতিক বিশ্বের সাথে ‘বেশি চালাকি’ করতে গিয়ে শেখ হাসিনা কূটনীতিতে ধরা খেয়েছেন দাবি করে গয়েশ্বর বলেন, তিনি যে ধরা খেয়েছেন তাতে তার কিছু যায় আসে না। কিন্তু বাংলাদেশে তার জন্য বিপর্যয় নেমে এসেছে। রোহিঙ্গাদের জন্য এখন আমাদের আবেগ কাজ করছে। কিছুদিন পর যখন বাস্তবতা চলে আসবে তখন আবেগ আর থাকবে না। রোহিঙ্গারা আমাদের জন্য একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে।

রোববার দুপুরে রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির সুইডেন শাখার আয়োজনে ‘নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন গয়েশ্বর চন্দ্র রায়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর বলেন: আজকে দেশে যে অবস্থা দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে নির্বাচন অনিশ্চিত। তবে সরকার পরিবর্তন হবে। এতে বিএনপি ক্ষমতায় যাবে কি না তা জানি না, তবে আওয়ামী লীগ আর থাকছে না।

তিনি বলেন: বিএনপি এমন একটি দল, যাদের নির্বাচনের কোন প্রস্তুতি দরকার হয় না। বিএনপি মাঠের দল, রাস্তার রাজা। মাঠে কীভাবে রাজত্ব করতে হয় তা বিএনপি জানে। আন্দোলনের শিরোপা যার মাথায় উঠবে সেই জয়ী হবে।

একই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমার সরকারের মন্ত্রী ট্রিন্ট সোয়ের সঙ্গে বাংলাদেশের আলোচনা কতটা ফলপ্রসূ হয় তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

Reneta

আলোচনা সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গয়েশ্বরনির্বাচনরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT