বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আবারও মিয়ানমারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সফররত মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি’র বিশেষ দূত কিয়াও তিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নতুন করে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
গণমাধ্যমের প্রবেশাধিকার না থাকা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত ওই বৈঠকে নেপিতো’র কাছে কড়া বার্তা দেয় ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রনালয় সূত্র জানায়, মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যু হওয়ায় তাদেরই বিষয়টি সমাধানের আহ্বান জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে।
আনুষ্ঠানিক বৈঠক শেষে সু চি’র বিশেষ দূত কিয়াও তিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাতের সুযোগ পান।








