রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। রাজধানীতে বিআইআইএসএস’র উদ্যোগে যুক্তরাষ্ট্র ও ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় সম্পর্ক নিয়ে একক লেকচারের আয়োজন করা হয়। মূল বক্তা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেনিয়াল এন রোজেনব্লাম।
ব্লাম তার বক্তব্যে বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কৌশলগত ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ অংশীদার। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায় তাদের বাড়িঘরে ফিরে যেতে পারে সেইজন্য যুক্তরাষ্ট্র অন্যান্যদের সাথে কাজ করছে।









