চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন চায় রোহিঙ্গা প্রতিরোধ কমিটি

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৩:০৬ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২১
কক্সবাজার, জনপদ
A A

রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশ থেকে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর করার জোর দাবি জানিয়েছে কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটি।

বাংলাদেশে রোহিঙ্গা আগমনের চার বছর পূর্তির দিন ২৫ আগস্ট সকালে এক অবস্থান কর্মসূচিতে বক্তারা এই দাবি জানান।

সংগঠনের সহসভাপতি মনজুর আলম সিকদারের সভাপতিত্বে কক্সবাজার পাবলিক লাইব্রেরির সামনে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Banglabid

বক্তারা বলেন, কিছু রোহিঙ্গার বেপরোয়া অপরাধকর্মের কারণে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটছে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিস্তৃত হচ্ছে খুনোখুনি, মাদকের রাজ্য। যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের স্বদেশে ফেরানো দরকার। প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হলে দেশের অপূরণীয় ক্ষতি হবে।

বক্তারা আরও বলেন, ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের শনাক্ত করে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা দরকার। যারা অবৈধভাবে পাসপোর্ট ও  জাতীয় পরিচয়পত্র করেছে সবগুলো বাতিল করতে হবে।
রোহিঙ্গাদের মদতদাতা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সমাবেশে দাবি জানান বক্তারা।

কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহসভাপতি নুরুল আজিম সওদাগর, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইমাম খাইর, সহসাধারণ সম্পাদক শামশুল ইসলাম কেলু, মাস্টার জসিম উদ্দিন, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ নেজাম উদ্দিন, দপ্তর সম্পাদক কানন বিশ্বাস।

Reneta

সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক এম. বেদারুল আলম, শেখ সেলিম, সাগর পাল সাজু, মোঃ রফিক, শাহাদাত হোসেন মুন্না, আব্দুল জব্বার, লুৎফুর রহমান খোকা, হারাধন রুদ্র সুজয়, মামুন অর রশিদ, মোস্তাফা কামাল রিফাত।

কর্মসূচীতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, গ্রাম ডাক্তার কল্যাণ পরিষদ কক্সবাজার জেলার সাংগঠনিক সম্পাদক পুলিন চন্দ্র, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান এসএম ছৈয়দ উল্লাহ আযাদ, সমাজকর্মী আব্দুর রহমান হাশেমী, মাইটিভির কক্সবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম, সংবাদকর্মী মোঃ আলম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT