স্পোর্টস

রোনালদো বচন

রোনালদো ফুটবল মাঠে প্রশংসা ও শুভকামনা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্তিয়ানো রোনালদো ফুটবল মাঠে প্রশংসা ও শুভকামনা জানাচ্ছেন, তার পেশাদারিত্ব ও দক্ষতা প্রদর্শন।. Channel i News – চ্যানেল আই নিউজ

তার নামের পাশে চলতি মৌসুমের ফর্মটা যেন ঠিক মানাচ্ছে না। চ্যাম্পিয়ন্স লিগে যা-ও বা ছয়টি গোল এসেছে, লা লিগায় গেটাফের বিপক্ষে একমাত্র গোলটিই হয়ে আছে সবেধন নীলমণি।

খেলায় ফর্মহীনতার ছাপ গিয়ে পড়েছে কথা-বার্তায়। সেখানেও ব্যক্তি রোনালদো যেন ঠিক ‘রোনালদো’র মতো নন।

সিআরসেভেনের কিছু উক্তি নিয়ে স্প্যানিশ গণমাধ্যমে চলছে কাটাছেঁড়া। কী বলেছেন তিনি। একটু দেখে নেওয়া যাক-

‘‘আপনারা যদি আমার গোল দেখতে চান তাহলে গুগলে ‘রোনালদোর গোল’ লিখে সার্চ করুন। সেখানে সবগুলো গোলই আছে। আমি আমার গোল নিয়ে মোটেও মাথা ঘামাই না।”

রোনালদো ফুটবল মাঠে, রিয়াল মাদ্রিদ জার্সিতে, প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রিয়ালের সঙ্গে আমার এখনও চার বছর চুক্তি বাকী আছে। আমার জন্য এটাই যথেষ্ট। এরপর আমি আর চুক্তি বাড়াচ্ছি না।’

 

রোনালদো ফুটবল খেলছেন, পরিধান করেছেন রিয়াল মাদ্রিদ জার্সি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি সমস্যার মানে জানি না। সমস্যা? এটা আবার কী? আমরা হয়তো তিন-চার ম্যাচ হেরেছি, তাই বল আমাদের দলে সমস্যা আছে এমনটি মোটেও নয়।’

রোনালদো ফুটবল মাঠে কথা বলছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘টটেনহ্যামের প্রথম গোলটি ছিল অফসাইড। জিরোনার প্রথম গোলটিও তাই।’

রোনালদো ফুটবল মাঠে, হাত উঁচু করে দর্শকদের দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পেপে, মোরাতা, হামেসদের নিয়ে আমরা যথেষ্ট শক্তিশালী ছিলাম। কিন্তু আমাদের তরুণ খেলোয়াড়রও দরকার আছে। কারবাহাল, বেলদেরও আমাদের দরকার।’

রোনালদো ফুটবল মাঠে, তার অভিব্যক্তি ও ভঙ্গি স্পষ্ট।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কারা টানা দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে? মাদ্রিদের জনগণের স্মৃতি বড্ড খারাপ!’

রোনালদো ফুটবল মাঠে, মুখে ক্ষোভের প্রকাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘খেলায় মোটেও ভিন্ন কিছু ঘটেনি। আমরা সবসময় একই রকম খেলবো না। হয়তো আর দুমাস পর এই আপনারাই বলবেন রিয়ালই সেরা…’

বিষয়:ক্রিস্টিয়ানো রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…