চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো পৃথিবীর সেরা হলে আমি সৌরজগতের সেরা: মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৭
স্যাটায়ার
A A
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়ের কার্টুন, পতাকাসহ সুপারহিরো রূপে উপস্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জেতার পর “ফ্রান্স ফুটবল” সাময়িকীকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, আমিই ফুটবল ইতিহাসের সেরা।

সিআরসেভেনের এই বক্তব্যের পর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির অনুভূতি জানতে আমরা তার একটি কাল্পনিক সাক্ষাৎকার নিয়েছি।

এবার ব্যালন ডি’অর না পেয়ে আপনি কি হতাশ?
মেসি: আরে না। ব্যালন ডি’অর সংখ্যায় এতদিন আমি টপে ছিলাম। এখন সমানে সমান। আমার হতাশার কিছু নেই। আসছে বছর আবার হবে।

অনেকেই বলে ক্লাবের মেসি আর জাতীয় দলের মেসি এক না। মানে বার্সেলোনার হয়ে ভালো খেললেও আর্জেন্টিনার হয়ে আপনি ভালো খেলতে পারেন না। রোনালদোর ব্যালন ডি’অর জেতার পেছনে এটাও কি একটা কারণ হতে পারে?
মেসি: সেটা হতেও পারে। তবে এরপর আর হবে না। কারণ আমি ডিসিশন নিয়েছি, এখন থেকে বার্সেলোনার জার্সি পরেই আর্জেন্টিনার হয়ে মাঠে নামবো।

নেইমার তো আপনার ছায়া থেকে বের হয়ে গেল। উনার কি ব্যালন ডি’অর জেতার কোন সম্ভাবনা আছে?
মেসি: আগামী সাত বছরে অন্তত সেই সম্ভাবনা নেই। কারণ আমার জার্সি নম্বর ১০। আমি আরও ৫টি ব্যালন ডি’অর জিতবো। রোনালদোর জার্সি নম্বর ৭। সে আরও দুইটা ব্যালন ডি’অর জিতবে। আমি রোনালদোর চেয়ে তিনটা বেশি থাকবো। হা হা হা!

ভক্তরা আপনাকে যে ভিনগ্রহের খেলোয়াড় বলে ডাকে,  ব্যাপারটা কিভাবে দেখেন?
মেসি: এই পৃথিবীর ভক্তরা চমৎকার। তারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছে। এর আগেও আমি তিন চারটা গ্রহে ফুটবল খেলেছি। তবে এত ভালোবাসা আমি অন্য কোন গ্রহে পাইনি।

রোনালদো নিজেকে ফুটবল ইতিহাসের সেরা দাবী করেছেন। কিন্তু আপনি থাকতে এ কথা তিনি কিভাবে বললেন?
মেসি: রোনালদো নিজেকে ফুটবল ইতিহাসের সেরা দাবী করেছে। করলে করুক। তাতে আমার কিছু আসে যায় না। সামান্য একটা পৃথিবী নামের গ্রহ নিয়ে আমি ভাবী না। আমার চিন্তা পুরো সৌরজগৎ নিয়ে। রোনালদো যদি পৃথিবীর সেরা হয় তাহলে আমি সৌরজগতের সেরা।

লেখা: তানভীর মেহেদী

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোমেসিলিওনেল মেসিস্যাটায়ার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবি নাট্যোৎসবে আসছে আহমদ ছফার মরণবিলাস

পরবর্তী

সালমানের চাইতে নয় বছরের বড় তার বাবা!

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের চাইতে নয় বছরের বড় তার বাবা!

ডোনাল্ড ট্রাম্প-জেরুজালেম-রাজধানী-ইসরায়েল-স্বীকৃতি

ট্রাম্পের ঘোষণায় ঢাকায় মার্কিন নাগরিকরা সতর্ক

সর্বশেষ

নেপালের বন্যায় গাছ আঁকড়ে শিশু, যেভাবে বেঁচে থাকার খবর পেলেন মা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

কোটি টাকার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে নেই শিক্ষার্থী, জঙ্গল-ঝোপে ‘ভূতের বাড়ি’ ভবন

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT