চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোনালদো কোনো স্বাভাবিক মানুষ নন!’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১০ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদোকে খুব কাছে থেকে দেখেছেন মেহদি বেনাতিয়া। অভিজ্ঞতা থেকে জুভেন্টাসের সদ্যসাবেক ডিফেন্ডার বলছেন, একজন সাধারণ মানুষ থেকে ভীষণ রকম আলাদা পর্তুগিজ মহাতারকা। ফরাসি আরএমসি রেডিওকে সাক্ষাৎকারে মরক্কান ডিফেন্ডারের ভাষ্য, যে রাত ১১টায় জিমে যাওয়ার প্রস্তাব দিতে পারে তিনি স্বাভাবিক হন কী করে?

আরএমসি রেডিওর কাছে রোনালদোর এক ক্ষুদে বার্তার অভিজ্ঞতা তুলে ধরেছেন জানুয়ারিতে কাতারি ক্লাব আল দুহাইলের জার্সিতে নামার অপেক্ষায় থাকা বেনাতিয়া, ‘বার্গেমো ম্যাচের আগে আমিসহ আরেকজন ফুটবলারকে সাইডবেঞ্চে বসিয়ে রেখেছিলেন কোচ। তিনদিন পরেই আমাদের আরেকটা ম্যাচ ছিল। তাই কোচ আমাদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে চাচ্ছিলেন।’

‘বার্গেমো ম্যাচ শেষে বাসে করে ফেরার সময় রোনালদো আমাকে ক্ষুদে বার্তা পাঠায়। সেখানে লেখা ছিল, তুমি এখন কী করবে? ফিরতি বার্তায় লিখেছি, এখন বাজে রাত ১১টা। আমি বাসায় যাবো। কেন?’

‘জবাবে রোনালদো লিখে পাঠাল, তুমি কী জিমে গিয়ে খানিকটা ব্যয়াম করতে চাও? আমার ঘাম হচ্ছে না, এটা এখন আমার দরকার। তুমি কি আসবে? লিখলাম, এখন রাত ১১টা বাজে। আমি বাসায় গিয়ে টিভি দেখতে চাই!’

জুভেন্টাস ছাড়ার পর রোনালদো কী ছিলেন সেটা বেশ বুঝতে পারছেন বেনাতিয়া, ‘এখন বুঝতে পারছি রোনালদো কোনো সাধারণ মানুষ নন। যখন আপনি তার সঙ্গে কাজ করবেন, তাকে শ্রদ্ধা করতে বাধ্য হবেন। কারণ সে তার সারাটাজীবন ফুটবলকেই বিলিয়ে দিয়েছে।’

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চোট নিয়ে মাহমুদউল্লাহর নয়ন জুড়ানো ব্যাটিং

পরবর্তী

পুলিশকে উড়িয়ে ফেডারেশন কাপে যাত্রা আবাহনীর

পরবর্তী

পুলিশকে উড়িয়ে ফেডারেশন কাপে যাত্রা আবাহনীর

বন্ধুর বাবার মরদেহ দেখতে বাস চাওয়ার ঘটনায় শিক্ষার্থী আজীবন বহিষ্কার

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT