চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর পেনাল্টি ব্যর্থতায় ড্র, বিদায় শংকায় পর্তুগাল

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৪:২৭ পূর্বাহ্ণ ১৯, জুন ২০১৬
স্পোর্টস
A A

ইউরো-ফুটবলে দেশের জার্সিতে আরো একটি হতাশার ম্যাচ পার করেছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ার ম্যাচে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছেন তিনবারের ব্যালন-ডি’অর জেতা রোনালদো। তার ব্যর্থতায় পর্তুগাল অস্ট্রিয়ার সঙ্গে গোলশূণ্য ড্র করে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শংকায় পড়েছে ।

‘এফ’ গ্রুপে হাঙ্গেরি ও আইসল্যান্ডের ম্যাচও ড্র হওয়ায় রাউন্ড অফ সিক্সটিনে কোন দুই দল উঠবে তা নিয়ে তৈরি হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বীতা।

আইসল্যান্ডের সঙ্গে পর্তুগালের  ১-১ গোলে ড্র করার প্রথম ম্যাচে রোনালদোর পারফরম্যান্সে  হতাশ ছিলো ভক্তকূল। অস্ট্রিয়ার সঙ্গে দ্বিতীয় ম্যাচে ফিগো’র কীর্তিকে টপকে দেশের হয়ে সর্বাধিক ১২৮ ম্যাচ খেলার রেকর্ড গড়েন পর্তুগিজ অধিনায়ক। খেলা শুরু হতেই নিষ্প্রভ রোনাল্ডে । ২১ মিনিটে তার  গোল করার প্রচেষ্টা ব্যর্থ হয়।

২৭ মিনিটে রোনালদো নন, এবার ন্যানি’র হেড প্রতিহত হলো অস্ট্রিয়ার সাইডপোস্টে, দূর্ভাগ্য পর্তুগালের ।
দ্বিতীয়ার্ধেও একই দৃশ্য। ৫৪ মিনিটে চেনা রুপে ‘সি-আর সেভেন’। এবার তার দূর্দান্ত শট আটকে দিলেন অস্ট্রিয়ান গোলকিপার রবার্ট  আল-মের।

৭৭ মিনিটে গোল করার সেরা সুযোগ। নিজেদের ডি-বক্সে রোনালদোকে ফাউল করেন অস্ট্রিয়ান ডিফেন্ডার হিন্টারেগার। রেফারি পর্তুগালের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। ভক্তদের হতাশ করে রোনালদোর পেনাল্টি শট প্রতিহত হলো সাইডবারে।

বাকি সময়টা পর্তুগিজদের দাপট থাকলেও খেলা শেষ  হলো গোলশূণ্য ড্র’য়ে । দুই ড্র’তে ‘রাউন্ড অফ সিক্সটিন’ নিয়ে অনিশ্চয়তায় ২০০৪’র ফাইনালিস্ট পর্তুগাল। ২২ জুন হাঙ্গেরি’র সাথে শেষ ম্যাচে জয় না পেলে বিদায়ঘন্টা বাজতে পারে রোনালদোর পর্তুগালের।

‘এফ’ গ্রুপের আরেক ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করে গ্রুপ শীর্ষে হাঙ্গেরি। ৪০ মিনিটে সিগার্ডসনের গোলে এগিয়ে গিয়েছিলো আইসল্যান্ড। ৮৭ মিনিটে আইসল্যান্ডেরই ডিফেন্ডার সিভারসনের আত্মঘাতি গোলে হার বাঁচিয়েছে হাঙ্গেরি। দুই ম্যাচে তাদের সংগ্রহ চার পয়েন্ট। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে পর্তুগাল ও আইসল্যান্ড।

ট্যাগ: ইউরো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিভারসনের ভুলে জয়বঞ্চিত আইসল্যান্ড

পরবর্তী

‘আমার নাম বিশ্বাসঘাতকদের যম, ব্রিটেনের স্বাধীনতা’

পরবর্তী

‘আমার নাম বিশ্বাসঘাতকদের যম, ব্রিটেনের স্বাধীনতা’

মুরসির যাবজ্জীবন, ৩ সাংবাদিকসহ ৬ সহযোগীর মৃত্যুদণ্ডাদেশ

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT