চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর পাঁচ সম্ভাব্য উত্তরসূরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

কে পূরণ করতে পারবেন রোনালদোর অভাব? রিয়াল যেমন এই প্রশ্নের উত্তর খুঁজছে, তেমনি উত্তর খুঁজছেন অনেক রিয়াল সমর্থক। স্প্যানিশ জায়ান্টরা বিভিন্ন সময়ে বেশ কয়েকজন তারকার দিকে নজর দিয়েছে। তাদের মধ্যে থেকে পাঁচজনের কথা জেনে নেয়া যাক।

ইডেন হ্যাজার্ড:
হ্যাজার্ড নিজেই জানিয়েছেন ‘এই সুযোগে’ তিনি রিয়ালে যোগ দিতে চান। এই সুযোগ বলতে তিনি রোনালদোর চলে যাওয়াকে বুঝিয়েছেন। হ্যাজার্ড চলে যেতে পারেন, সেটি ধরে নিয়েছে চেলসিও। তার পরিবর্তে দলটির নতুন কোচ সারি ইসকো অথবা মার্কো অ্যাসেনসিওর সঙ্গে চুক্তি করার চেষ্টা করছে। শোনা যাচ্ছে, রিয়ালও তার ব্যাপারে বেশ আগ্রহী। ক্লাবটি ১২০ মিলিয়ন ইউরো পর্যন্ত দিতে রাজি।

ইডেন হ্যাজার্ড

মার্কো অ্যাসেনসিও:
অ্যাসেনসিওকে চেলসি পেতে চাইলেও রিয়াল থেকে নিয়ে আসা অত সহজ হবে না। রোনালদোর মতো তিনি উইংয়ে না খেলেও গোল করায় বেশ ওস্তাদ। শোনা যাচ্ছে, অ্যাসেনসিওকে যেকোনো প্রকারে রিয়াল রেখে দিবে। তারকা এই ফুটবলার রিয়ালে যোগ দেয়ার এক বছরের মাথায় লোনে এস্পানিওলে চলে যান। ফিরে আসেন ২০১৬-১৭ মৌসুমে। মূল দলে খুব একটা জায়গা না হলেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন বিভিন্ন সময়ে। ২০১৬ সালের ৯ আগস্ট সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপে ১২০ মিনিট মাঠে ছিলেন। সেই ম্যাচে ২৫ মিটার দূর থেকে গোল করে তাক লাগিয়ে দেন।

মার্কো অ্যাসেনসিও

ক্লাবের ১২তম চ্যাম্পিয়ন্স লিগ জিততেও অবদান রাখেন তিনি। জুভেন্টাসকে হারানোর ম্যাচে বুফনকে বিট করে দারুণ এক গোল করেছিলেন। নিজের মতো করে খেলার সুযোগ পেলে তিনিও পূরণ করতে পারেন সিআরসেভেনের অভাব।

অ্যান্থনিও গ্রিজম্যান

অ্যান্থনিও গ্রিজম্যান:
বিশ্বজয়ী গ্রিজম্যান রিয়ালে আসতে পারেন। যদিও মুখে তিনি বলছেন অ্যাটলেটিকো মাদ্রিদেই থাকতে চান। কয়েকটি স্প্যানিশ পত্রিকার দাবি, গ্রিজম্যান এখনো রিয়ালে আসার সুযোগ খুঁজছেন। রোনালদোর মতো সেটপিসে গ্রিজম্যানেরও জুড়ি মেলা ভার। রাশিয়া বিশ্বকাপেই সেটি প্রমাণ করেছেন। নিজে যেমন গোল করেন, তেমনি করাতেও ওস্তাদ।

নেইমার:
নেইমারও বলে দিয়েছেন তিনি পিএসজিতে থাকতে চান। কিন্তু নাছোড়বান্দা রিয়াল এখনো তাকে পেতে চাইছে। বার্সার সাবেক এই তারকা পিএসজিতে গিয়েও আলো ছড়িয়েছেন। রিয়ালে আসলে নিজেকে নিয়ে যেতে পারবেন আরেক ধাপ উচ্চতায়।

Reneta

এমবাপে:
বিশ্বকাপ এমবাপেকে বিশ্বসেরা তকমা পাওয়ার পথে একধাপ এগিয়ে দিয়েছে। যেমন গতি, বলের ওপর তেমন নিয়ন্ত্রণ। ফিনিশিংয়েও দারুণ দক্ষ। নেইমারের মতো এমবাপেও ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন পিএসজিতে থাকতে চাওয়ার কথা। রোনালদোর অভাব পূরণের সব যোগ্যতাই তার ভেতর আছে। ভেতরে ভেতরে রিয়াল তাকে পেতে চাইছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT