ফুটবল

রোনালদোর দাড়ি রহস্য

রোনালদোর দাড়ি রহস্য

বিশ্বকাপের আগে রোনালদোর মুখে দাড়ি খুব একটা কোনোদিন দেখা যায়নি। এবার প্রথম ম্যাচ থেকে থুতনির নিচে হালকা দাড়ি রেখেছেন তিনি। মরক্কোকে হারিয়ে বললেন, এই দাড়ি রাখার পেছনে একটি রহস্য আছে।

‘কোয়ারেসমার সঙ্গে একটি ঘটনা আছে,’ ম্যাচ শেষে ফিফার সঙ্গে আলাপকালে রহস্য খোলাসা করেন সিআরসেভেন, ‘স্পেন ম্যাচের আগে আমি সেভ করছিলাম। কিছু অংশ কেটেও ফেলি। তখন বললাম, স্পেনের বিপক্ষে গোল করতে পারলে, বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত এই দাড়ি রেখে দিব। যেহেতু সেদিন গোল করেছি এবং আজও করলাম, তাই এটি রেখে দিব।’

পর্তুগাল নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে। তিনটি গোলই করেন রোনালদো। এরপর মরক্কোর বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচেও তিনি গোল করেন।

রোনালদো এখন আন্তর্জাতিক ম্যাচে ৮৫টি গোলের মালিক। যা ইউরোপিয়ান খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।

রোনালদো বলছেন রেকর্ড নিয়ে তার কোনো চিন্তা নেই, ‘রেকর্ড আমি কেয়ার করি না। গুরুত্বপূর্ণ বিষয় হল দলকে জেতানো আর ভালো অবস্থানে থাকা।’

বিষয়:ক্রিস্টিয়ানো রোনালদো রাশিয়া বিশ্বকাপ ২০১৮

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…