চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর গোল নিয়ে ফ্যাব্রেগাসের প্রশ্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ২২, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনি। ক্রিস্টিয়ানো রোনালদোর একক নৈপুণ্যেই নকআউটে এক পা দিয়ে রেখেছে পর্তুগাল। সিআর সেভেনের খেলা আর সেই গোলগুলোর প্রশংসাই করছেন সেস ফ্যাব্রেগাস, সঙ্গে ছুঁড়ে রাখছেন কিছু প্রশ্নও।

২০১০এ স্পেনের জেতা একমাত্র বিশ্বকাপে তার পাসেই আন্দ্রেস ইনিয়েস্তা শিরোপাজয়ী গোলটি করেছিলেন। ফ্যাব্রেগাস এখনও খেলা ছাড়েননি। এবারের বিশ্বকাপ দলে জায়গা মেলেনি। টিভিতে বিশ্লেষণে সময় কাটছে। সেখানেই রোনালদো সম্পর্কে অম্ল-মধুর বলেছেন।

রোনালদোকে তার দলের জন্য কঠিন পরিশ্রম করতে হচ্ছে না জানিয়ে সেটার ব্যাখ্যায় ফ্যাব্রেগাস বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে পর্তুগালের জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকে ভিন্ন ধরনের ভূমিকা পালন করতে হচ্ছে। সে সাধারণত সামনে দাঁড়িয়ে থাকেন, এবং তাকে সর্বত্র দৌড়ে বেড়াতে দেখবেন না। রাশিয়ায় রোনালদো একটি বড় নাম, যে বিশ্বকাপে দারুণ শুরু করেছে, সেটি গোলসংখ্যার দিক থেকে।’

রোনালদো দুই ম্যাচে মাঠে নেমে ৪ গোল করেছেন। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ড্র এনে দেন। পরের ম্যাচে মরক্কোর বিপক্ষে জয় আনা একমাত্র গোলটিও তার। সেজন্য প্রশংসাই বরাদ্দ রাখছেন ফ্যাব্রেগাস। তবে গোলগুলো যেভাবে এসেছে সেটি নিয়েই প্রশ্ন স্প্যানিশ তারকার।

‘হ্যাঁ, সে দারুণ খেলছে, কিন্তু তার খেলার দিকে তাকালে দেখবেন, একটি পেনাল্টি, একটি ফ্রি-কিক, কর্নার থেকে আসা বলে হেডে একটি, আরেকটি গোলরক্ষকের ভুলে পেয়েছে; যেটা আসলে ডি গিয়ার অবশ্যই থামানো উচিত ছিল। আপনারা বলতে পারবেন না, সে এবং পর্তুগাল মাঠের খেলায় দারুণ কিছু করে দেখিয়েছে বা টিকি-টাকার মতো সুন্দর ফুটবল উপহার দিয়েছে।’

‘তাকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। কিন্তু তার গোলগুলো কেবল সেট-পিসেই এসেছে। নয়ত পেনাল্টি বা গোলরক্ষকের ভুলে।’ -সময়ের অন্যতম সেরা তারকাকে নিয়ে প্রশ্ন তোলার ব্যাখ্যায় বলেন ফ্যাব্রেগাস।

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮রোনালদো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্লাইওভারের গাড়িচাপা যেনো বিচারচাপা না পড়ে

পরবর্তী

কেমন আছেন?

পরবর্তী
FIFA's President Sepp Blatter (L) addresses next to Russia's President Vladimir Putin during the preliminary draw for the 2018 FIFA World Cup at Konstantin Palace in St. Petersburg, Russia July 25, 2015. REUTERS/Stringer  - RTX1LRWO

কেমন আছেন?

বাংলাদেশের আকাশে দেখা যাচ্ছে শনি গ্রহের বলয়

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT