চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে রামোসের ‘ধমক’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ৩০, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরও রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে নেমে এসেছিল থমথমে আবহ। সেটা আবার ক্রিস্টিয়ানো রোনালদো এবং সার্জিও রামোসকে নিয়ে। স্প্যানিশ মিডিয়ার খবর, ফাইনাল জয়ের পর ড্রেসিংরুমে রোনালদোর উপর বেজায় চটেছিলেন রামোস, ‘ধমক’ও দিয়েছিলেন পর্তুগিজ তারকাকে!

কী ঘটেছিল? টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার পর রিয়াল ছাড়ার ইঙ্গিত দেন রোনালদো। এই ব্যাপারটাই মেনে নিতে পারেননি রিয়াল মাদ্রিদ অধিনায়ক। এএস ও মার্কাসহ স্প্যানিশদের অধিকাংশ মিডিয়া বলছে, রোনালদোর উপর কিছুটা ক্ষোভই দেখিয়েছেন রামোস।

রোনালদোকে রামোস বলেন, ‘তুমি যেটা করেছো, সেটা মোটেও ঠিক করোনি। এখন এসব কথা বলার সময় নয়।’

হুমকির সুরে রামোসের সংযোজন ছিল, ‘এখন থামো। যা বলেছো সেটা ফিরিয়ে নাও। আমরা তোমার সঙ্গে আছি। তবে তোমাকেও দায়িত্ব নিতে হবে।’

রামোসের হুমকির পরই নাকি আবার ভোল বদল করেন রোনালদো। কিয়েভের মিক্সডজোনে দাঁড়িয়ে রোনালদো পরে বলেন, ‘আবার পরের বছর দেখা হবে। আমি রিয়ালে খুবই স্বচ্ছন্দ।’

সঙ্গে রিয়াল ছাড়ার আলোচনার মতো রসদ রেখে এও বলেন, ‘ভবিষ্যতই সব প্রশ্নের উত্তর দেবে। আমি শুধু এটুকু বলতে পারি, রিয়ালে দারুণ সব মুহূর্ত কাটিয়েছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোলিড স্পোর্টসসার্জিও রামোস
শেয়ারTweetPin1

সর্বশেষ

রোনালদো-রামোসের গোলে প্রত্যাবর্তন, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল

জুলাই ৩, ২০২৬

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT