চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো তুরিনে আসায় ডিএনএ হারিয়ে বসেছিল জুভেন্টাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

বড় অঙ্কের বেতন, গোলের নেশায় মরিয়া হয়ে স্বার্থপর আচরণ, অনুশীলনে অমনোযোগী থাকা— সব ছাপিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে জুভেন্টাসের মাথাব্যথার কারণ ছিল সতীর্থদের সঙ্গে বনিবনা প্রসঙ্গ। পর্তুগিজ মহাতারকার দিকে এবার আরও বড় অভিযোগ তুললেন সাবেক সতীর্থ জিয়ানলুইজি বুফন।

ইতালি ও জুভেন্টাসের সাবেক গোলরক্ষক বুফন মনে করেন, রোনালদোর জুভেন্টাসে আসায় সাফল্য পেলেও ক্লাবটির ‘একটা দল’ হয়ে ওঠা হয়নি। রোনালদো তুরিনে থাকাকালীন জুভেন্টাস ডিএনএ হারিয়ে ফেলেছিল বলেও অভিযোগ করছেন বর্তমানে পার্মার হয়ে খেলা গোলরক্ষক।

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে রেকর্ড ১০ কোটি ইউরোর বিনিময়ে রোনালদোকে টেনেছিল জুভেন্টাস। তাকে ঘিরেই ১৯৯৬ সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখেছিল। কিন্তু স্প্যানিশ পরাশক্তিদের ডেরায় ভালো গেলেও বাইরে খুব একটা ভালো যাচ্ছিল না পর্তুগিজ সুপারস্টারের। খুব কাছে গিয়েও তার কারণেই জুভেন্টাসের অধরা ছিল ইউরোপ সেরা হওয়া।

‘রোনালদো আসার প্রথম বছরে চ্যাম্পিয়ন্স লিগ জেতার বড় সুযোগ ছিল জুভেন্টাসের। তখন আমি পিএসজিতে খেলছিলাম। এখনও বুঝতে পারছি না কি ঘটেছিল।’ —সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন বুফন।

‘আমি তুরিনে ফিরে রোনালদোর সঙ্গে দুই বছর কাজ করেছি এবং ভালোও করেছি। কিন্তু আমার মনে হচ্ছিল, জুভেন্টাস দলের ডিএনএ হারিয়েছে।’

‘আমরা ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিলাম। তখন অভিজ্ঞতায় পরিপূর্ণ একটি দল ছিলাম। সর্বোপরি এক ইউনিট ছিলাম, যা আমাদের শক্তি যোগাত। রোনালদোর আসায় আমরা সেটা হারিয়েছি।’

Reneta

রোনালদোর বিপক্ষে অভিযোগ ছিল তিনি সতীর্থদের উপর প্রভাব ফেলতেন। দলের খেলোয়াড়দের সঙ্গেও সম্পর্ক ভালো ছিল না পর্তুগীজ মহাতারকার। বুফনের আগেও জর্জিও কিয়েল্লিনি এবং লিওনার্দো বোনুচ্চি বিপক্ষে কথা বলেছিলেন রোনালদোর।

রিয়ালে বার্ষিক ২ কোটি ইউরো পাওয়া রোনালদো বেতন বাড়াতে চেয়েছিলেন। সেই আর্জিতে রাজি না হওয়ায় তুরিনে পাড়ি জমিয়েছিলেন। মৌসুমে ৩ কোটি ১০ লাখ ইউরোর চুক্তিতে খেলেছিলেন সিআর সেভেন।

ব্যাপক সমালোচনা সত্ত্বেও রোনালদো মাঠের খেলায় ছিলেন দুর্দান্ত। ক্লাবটির হয়ে ১৩৪ ম্যাচে করেছিলেন ১০১ গোল। জিতেছিলেন সিরি আ, গোল্ডেন বুট। হয়েছিলেন ক্লাবটির সর্বোচ্চ গোল স্কোরার।

নানা জল্পনা-কল্পনা শেষে বছরের পাঁচ মাস আগেই আবারও দলবদল করেন রোনালদো। ফিরেছেন পুরনো ডেরা ম্যানচেস্টার ইউনাইটেডে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসবুফনবোনুচ্চিম্যানইউরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশু ও এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT