রাজনীতি

রোজিনার জামিন অবধারিত ছিল কিন্তু দেয়া হয়নি: মির্জা ফখরুল

বাংলাদেশের রাজনৈতিক আলোচনা সভা, বক্তারা মুখোমুখি, মাইক ও নোটবুক সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের একটি রাজনৈতিক আলোচনা সভা, বক্তারা মুখোমুখি, মাইক ও নোটবুক সহ, আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন অবধারিত ছিল কিন্তু দেয়া হয়নি।

শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে সাংবাদিক ও বন্দি রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে তিনি একথা বলেন।

এসময় তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বলেন, খালেদা জিয়ার অবস্থা উন্নতির দিকে। শ্বাসকষ্ট নেই, অক্সিজেন স্যাচুরেশন ভালো। তবে কোভিড পরবর্তী জটিলতা আছে।

হার্ট এবং কিডনিতে সমস্যা আছে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে চিকিৎসকরা কিছুটা উদ্বিগ্ন।

গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হন খালেদা জিয়া। ২৪ এপ্রিল রাতে পাওয়া দ্বিতীয় টেস্টের ফলাফলেও তার করোনা পজিটিভ আসে। ৩ মে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নেওয়া হয়।

গত ২৫ এপ্রিলের পরীক্ষায় খালেদা জিয়া করোনা পজিটিভ হলেও তার শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না। এ কারণে তাকে করোনামুক্ত ধরে নিয়েই চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছিল। তার শরীরে করোনা পরবর্তী কিছু জটিলতা দেখা যায়।

পরে ৫ মে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর অনুমতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন তার ভাই শামীম এস্কান্দার। তবে তার সেই আবেদনে সাড়া মেলেনি।

বিষয়:জামিন মির্জা ফখরুল রোজিনা রোজিনা ইসলাম সাংবাদিক স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…