বাংলাদেশ

শপথের পর প্রথম বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল শপথের পর বঙ্গভবনে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর রোববার (২৩ আগস্ট) প্রথমবারের মতো বঙ্গভবনে নিজ কার্যালয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেবেন তিনি। সকাল ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেওয়া হবে।

এর আগে শুক্রবার শপথ গ্রহণের পর শনিবার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তাঁর আনুষ্ঠানিক রাষ্ট্রীয় কার্যক্রম শুরু হয়।

বিষয়:বঙ্গভবন মির্জা ফখরুল রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…