চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেহাই নেই ব্লাটারের

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৬:৪২ পূর্বাহ্ণ ০৩, জুন ২০১৫
স্পোর্টস
A A

পঞ্চম মেয়াদে নির্বাচিত হওয়ার চারদিনের মাথায় ফিফা সভাপতির পদ থেকে পদত্যাগ করেও রেহাই মিলছে না সেপ ব্লাটারের। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, ফিফায় দুর্নীতির ব্যাপারে ব্লাটারের ভূমিকা নিয়েও তদন্ত করছে তারা।

দুর্নীতির দায়ে অভিযুক্ত ফিফার ছয় কর্মকর্তার বিরুদ্ধে রেড-অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। ব্লাটারের উত্তরসূরী নিয়েও শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

১৯৭৫ সালে একজন বেতনভোগী কর্মচারি হিসাবে ফিফায় যোগ দেন জোসেফ ব্লাটার। ১৯৯৮ সালে ব্রাজিলের জোয়াও হ্যাভেলাঞ্জের উত্তরসূরী হিসাবে ফিফার সভাপতি, এরপর ১৭ বছরের রাজত্ব। পঞ্চম মেয়াদে ৭৯ বছর বয়সী ব্লাটার ফিফা সভাপতি নির্বাচিত হন মূলত তৃতীয় বিশ্বের সদস্য রাষ্ট্রগুলোর ভোটে। তবে শেষ রক্ষা হয়নি। বিরুদ্ধ অবস্থানে চলে যাওয়া উয়েফা’র ২০১৮ বিশ্বকাপ বর্জনের হুমকি, বিকল্প বিশ্বকাপ আয়োজনের তোড়জোরে ধসে পড়লো ‘ব্লাটার-রাজ’।

তার বিদায়ের পরও ফিফায় দুর্নীতি ও আর্থিক কেলেংকারি নিয়ে তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে এফবিআই। সাবেক সহ-সভাপতি জ্যাক ওয়ার্নারসহ অভিযুক্ত ছয় ফিফা কর্মকর্তার বিরুদ্ধে রেড-অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো এই সুযোগে দাবী তুলেছে ফিফায় আমূল সংস্কারের।

২০১০ সালে নিজ দেশে বিশ্বকাপ আয়োজনের জন্য সাউথ আফ্রিকা ১ কোটি ডলার ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছে বলে মিডিয়ায় প্রকাশিত সংবাদের সত্য নয় বলে আবারো জানিয়েছেন সেই আসরের আয়োজক সাউথ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী ফিকলি এমবালুলা।

২০২২ সালের বিশ্বকাপের আয়োজকের লড়াইয়ে হেরে যাওয়া অস্ট্রেলিয়াও দাবী জানিয়েছে নতুন করে ওই বিশ্বকাপের আয়োজক দেশ নির্বাচন করতে।

ব্লাটারের উত্তরসূরী কে হবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। শেষ নির্বাচনে ব্লাটারের প্রতিদ্বন্দ্বি জর্ডানের প্রিন্স আলি আবারো প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছেন। শক্তিশালী প্রার্থী ভাবা হচ্ছে উয়েফা সভাপতি ও ফ্রান্সের সাবেক অধিনায়ক মিশেল প্লাতিনিকে। আর পশ্চিমা বিশ্ব ও যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচক ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ফিফা সভাপতি হিসেবে প্রস্তাব করেছেন আর্জেন্টাইন লিজেন্ড দিয়েগো ম্যারাডোনার নাম।

নতুন সভাপতি নির্বাচন করতে হলে ডাকতে হবে ফিফার বিশেষ কংগ্রেস। সেখানেই ভোটাভুটিতে নির্ধারিত হবে ব্লাটারের উত্তরসূরী। ২০১৬’র মে মাসে ফিফার পরবর্তী কংগ্রেস, তবে পরিবর্তিত পরিস্থিতিতে সেই কংগ্রেস ডাকা হতে পারে আগামী ডিসেম্বর থেকে মার্চের কোন এক সময়ে। মধ্যবর্তী এই সময়ে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন সেপ ব্লাটার।

ট্যাগ: ফিফাসেপ ব্লাটার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমৃদ্ধির সোপানে বাংলাদেশ: উচ্চ প্রবৃদ্ধির পথরচনা

পরবর্তী

খাটো করে দেখার উপায় নেই: আজাদ চৌধুরী

পরবর্তী

খাটো করে দেখার উপায় নেই: আজাদ চৌধুরী

ধর্ষকদের প্রতীকী ফাঁসি দিলো গাসু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকসহ যুবক গ্রেপ্তার

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি অবনতি হয়েছে: জাতিসংঘ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ শিক্ষককে সম্মাননা

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT