চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড ভাঙা ছক্কায় রোহিতের এক টেস্টে ‘দুই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্টে আগের ৪৭ ইনিংসে ওপেনিংয়ে করার সুযোগই পাননি। বলা ভালো করতে দেয়া হয়নি। সেই রোহিত শর্মা টেস্টে ব্যাটিংয়ে উদ্বোধন করতে নেমেই তুললেন আলোড়ন। প্রিয় পজিশনে ফিরে করলেন রেকর্ড ওলট-পালট। এক টেস্টের দুই ইনিংসেই হাঁকালেন সেঞ্চুরি!

বিশাখাপত্তম টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৩২৩ রান তুলে ঘোষণা করেছে ভারত। তাতে সাউথ আফ্রিকার জন্য লক্ষ্য দাঁড়িয়ে যায় ৩৯৫ রানের। এই রান তাড়া করতে গিয়ে ইতিমধ্যেই ডিন এলগারকে হারিয়েছে প্রোটিয়ারা। দিন শেষ করেছে ১১ রানে। শেষ দিনে যদি ম্যাচ জয়ের লক্ষ্যই থাকে প্রোটিয়াদের, তাহলে করতে হবে আরও ৩৮৪ রান। হাতে আছে ৯ উইকেট।

প্রথম ইনিংসে করেছেন ১৭৬। দ্বিতীয় ইনিংসে রোহিতের ব্যাট হাসলো ১২৭ রানের ঝলমলে এক ইনিংসে। আগের ২৭ টেস্টে যার ছিল মাত্র ৩ সেঞ্চুরি, ওপেনিং করার সুযোগ পেয়েই এক টেস্টেই হাঁকালেন আরও দুই। সুনীল গাভাস্কারের পর এই প্রথম কোনো ভারতীয় ওপেনারের কাছ থেকে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি এলো।

দুই ইনিংসে সেঞ্চুরি তো পেয়েছেনই, রোহিত এই টেস্টে ভেঙেছেন এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও। সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ছিল ওয়াসিম আকরামের, জিম্বাবুয়ের বিপক্ষে ১২টি। রোহিত এই টেস্টে মেরেছেন মোট ১৩ ছক্কা যার মধ্যে ৭টিই দ্বিতীয় ইনিংসে। ড্যান পিয়েডটের করা ৫৬ ওভারের শেষ তিন বলকে আছড়ে ফেলেছেন বাউন্ডারির ওপাড়ে।

শেষ দুই উইকেট হাতে নিয়ে চতুর্থ দিন শুরু করা সাউথ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে থামে ৪৩১ রান করে। কেশব মহারাজ ও কাগিসো রাবাদাকে তুলে নিয়ে রবিচন্দ্র অশ্বিন তার প্রথম ইনিংসে বোলিং শেষ করেন ১৪৫ রানে ৭ উইকেট নিয়ে। ৬৬ টেস্টে ভারতীয় স্পিনারের উইকেট এখন ৩৪৯। দ্বিতীয় ইনিংসে আর একটি উইকেট পেলেই টেস্টে দ্রুততম ৩৫০ উইকেট পাওয়া মুত্তিয়া মুরালিধরনের রেকর্ডে ভাগ বসাবেন অশ্বিন। টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি লঙ্কান স্পিনারও ৩৫০ উইকেট পেয়েছিলেন ৬৬ টেস্টে, ২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৭ রানেই ফিরে যান প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। সেখান থেকে দলকে আর পথ হারাতে দেয়নি রোহিত-চেতেশ্বর পূজারার দ্বিতীয় উইকেট জুটি। পাল্টা প্রতিরোধে তোলেন ১৬৯ রান।

Reneta

৭২ বলে ফিফটি, ১৩৩ বলে সেঞ্চুরি ছুঁয়ে পরের ১৬ বলে করেন বাকি ২৭ রান। পরে কেশব মহারাজকে উইকেট ছেড়ে খেলতে গিয়ে হন স্টাম্পড। দুই ইনিংসে সেঞ্চুরির মতো দুবারও একইভাবে আউট হন রোহিত।

চরিত্র হাল্কা পাল্টে পূজারাও আক্রমণ শুরু করেছিলেন। নিজের ১৯তম সেঞ্চুরি থেকে ১৯ রানে দূরে থাকতে এলবিডব্লিউ ফাঁদে ফেলে তাকে থামিয়ে দেন ভারনন ফিল্যান্ডার। ১৪৮ বলে ৮১ রানের ইনিংসটিতে ১৩ চারের সঙ্গে ২টি ছক্কাও মারেন ভারতীয় ব্যাটসম্যান।

ভারতের দ্বিতীয় ইনিংসে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন রবীন্দ্র জাদেজা। খেলেছেন ৩২ বলে ৪০ রানের দ্রুতগতির এক ইনিংস। ২৫ বলে ৩১ করে অপরাজিত ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তার ডেপুটি আজিঙ্কা রাহানে করেন ১৭ বলে ২৭।

বিশেষ কিছু করতে না পারলেও রাহানের জন্য স্মরণীয় হয়ে থাকবে বিশাখাপত্তম টেস্ট। মাঠে থাকা অবস্থায় শনিবার নিজের প্রথম কন্যা সন্তানের পৃথিবীতে আগমনের সুসংবাদ পেয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-সাউথ আফ্রিকা টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাগর উত্তাল, কক্সবাজারে প্লাবিত শতাধিক গ্রাম

জুলাই ১০, ২০২৬

বৈরী আবহাওয়ায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

জুলাই ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার আলবার্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়, আহত ৩

জুলাই ১০, ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT