চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনিংস পরাজয়ের পর ‘সমন্বিত পারফরম্যান্সে’র তাগিদ রোহিতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্ট তিন দিনেই জিতে নিয়েছে সাউথ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষকে ১৩১ রানে গুঁড়িয়ে স্বাগতিকরা ম্যাচ জিতেছে ইনিংস ও ৩২ রানের ব্যবধানে। প্রোটিয়াদের বিপক্ষে হারের কারণ হিসেবে সমন্বিত পারফরম্যান্সের অভাবই দেখছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

ম্যাচ শেষে ৩৬ বর্ষী রোহিত বলেন, ‘আমরা যথেষ্ট ভালো খেলতে পারিনি। টেস্ট জয়ের জন্য যে সমন্বিত পারফরম্যান্স দরকার, সেটি ছিল না আমাদের। দুবারই ভালো ব্যাটিং করিনি, এ কারণেই আমরা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি।’

‘কেএল রাহুল দুর্দান্ত ব্যাটিং করেছে। কিন্তু আমরা বোলিং দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয়েছি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংও খারাপ ছিল, তবে বিরাট দুর্দান্ত ব্যাটিং করেছেন। কিন্তু টেস্ট জিততে হলে সম্মিলিতভাবে পারফরম্যান্স করতে হবে। এই জায়গাতে আমরা ব্যর্থ হয়েছি।’

‘ছেলেরা এই পরিবেশে আগেও খেলেছে। এই কন্ডিশনে কী আশা করা যায় সেটিও আমরা বুঝতে পারছি। প্রতিটি ব্যক্তির নিজস্ব পরিকল্পনা থাকে। তবে আমাদের ব্যাটাররা বিভিন্ন সময়ে চ্যালেঞ্জে পড়েছে। কিন্তু এখানে আমরা ভালোভাবে মানিয়ে নিতে পারিনি।’

ভারতের প্রথম ইনিংসে ২৪৫ রানের জবাবে ডিন এলগারের সেঞ্চুরিতে স্বাগতিকরা তোলে ৪০৮ রান। টিম ইন্ডিয়া ১৬৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ব্যর্থতার পাল্লা ভারি করে। কোহলি ছাড়া প্রোটিয়া পেসারদের সামনে কেউই দাঁড়াতে পারেননি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টেস্ট চ্যাম্পিয়নশিপভারত-সাউথ আফ্রিকা টেস্টরোহিতলিড স্পোর্টসসেঞ্চুরিয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানে আবার হামলা করতে চায় ইসরায়েল, বার্তা ওয়াশিংটনকে

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কাছে দুদক পুনর্গঠনের দাবি টিআইবির

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূসসহ ১৬ জনের নামে মামলার আবেদন

মে ৭, ২০২৬

শাপলা চত্বর মামলা: দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে হাজির করার নির্দেশ

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের সন্তানদের জন্য ‘পোষ্য শিক্ষাবৃত্তি’ চালু

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT