চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিটকে গেলেন বাভুমা, অধিনায়ক হয়ে অবসর নেবেন এলগার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে বক্সিং-ডে টেস্ট তিন দিনে জিতেছে সাউথ আফ্রিকা। জয়ে তেমন ভূমিকা রাখতে পারেননি অধিনায়ক টেম্বা বাভুমা। চোটে প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় ছিটকে যান। দ্বিতীয় টেস্টেও থাকছেন না। পরিবর্তে নেতৃত্ব দেবেন ডিন এলগার। প্রথম টেস্টে জয়ের নায়ক এলগার এই টেস্ট খেলেই বিদায় নিচ্ছেন সাদা পোশাকের ক্রিকেট থেকে।

কেপটাউনে ৩ জানুয়ারি শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট। হ্যামস্ট্রিং চোটে ভোগা বাভুমার সিরিজই শেষ। সেঞ্চুরিয়ন টেস্টের পরে তার ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

বাভুমার চোট একরকম আশীর্বাদ হয়ে এসেছে এলগারের জন্য। আগেই জানিয়ে রেখেছিলেন কেপটাউনে ওয়ান্ডারার্স টেস্ট দিয়ে ছেড়ে দেবেন এ সংস্করণ। বিদায়ী ম্যাচে পেলেন অধিনায়কত্বও।

Banglabid

সেঞ্চুরিয়নে মঙ্গলবার টেস্টের প্রথমদিনে ২০তম ওভারে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ৩৩ বর্ষী বাভুমা। স্ক্যান করিয়ে তাকে পর্যবেক্ষণে রাখা হয়। প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি ডানহাতি তারকা। ৪০৮ রানে নবম উইকেট হারানোর পর প্রোটিয়াদের ইনিংস শেষ হয়।

বাভুমাকে ছাড়াই ভারতের বিপক্ষে ইনিংস ও ৩২ রানের ব্যবধানে জয় তোলে সাউথ আফ্রিকা। ম্যাচে জয়ের নায়ক ছিলেন এলগার। ৩৬ বর্ষী বাঁহাতি খেলেন ১৮৫ রানের ইনিংস। ম্যাচসেরার পুরস্কারও ওঠে এলগারের হাতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেপটাউ টেস্টটেস্ট চ্যাম্পিয়নশিপবাভুমাভারতভারত-সাউথ আফ্রিকা টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শরিফুলের শুরুর আঘাতের পর মারমুখী সেইফার্ট

পরবর্তী

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার সারা দেশে সাধারণ ছুটি

পরবর্তী
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় সংসদ নির্বাচন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার সারা দেশে সাধারণ ছুটি

ফেনীতে রেলপথে নাশকতা ঠেকাতে আনসার-ভিডিপি মোতায়েনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে রেলপথে নাশকতা ঠেকাতে আনসার-ভিডিপি মোতায়েন

সর্বশেষ

চিকিৎসার আশায় ভারতে গিয়ে লাশ হয়ে ফিরল দুই বন্ধু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT